
চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে অপপ্রচার, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ওমর সানী ও পুত্র ফারদিনের
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৮:৫০

রজনীকান্তের সঙ্গে প্রথম দিনের শুটিং, তার ওপর ধূমপানের দৃশ্য—সব মিলিয়ে কিছুটা অস্বস্তিকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে। ‘জেলার ২’ সিনেমার একটি দৃশ্যে রজনীকান্তের মুখের দিকে ধোঁয়া ছাড়তে হয়েছিল তাকে। আর সেই দৃশ্য ধারণ করতে গিয়েই কাঁপতে শুরু করে তার হাত।
তবে সহ-অভিনেতা রজনীকান্তের সামনে অভিনয়ের নার্ভাসনেস নয়, বরং নিকোটিনের প্রভাবই তাকে বেশি অপ্রস্তুত করে দিয়েছিল বলে জানিয়েছেন বিদ্যা।
নেলসন দিলীপকুমারের পরিচালনায় ‘জেলার ২’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্রে অভিষেক হচ্ছে বিদ্যা বালানের। ছবিতে রজনীকান্তের বিপরীতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাঁকে। সিনেমাটির ট্রেলারে নীল শাড়ি, ছোট চুল আর হাতে সিগারেট নিয়ে তাঁর উপস্থিতিও ইতিমধ্যে দর্শকদের নজর কেড়েছে।
সম্প্রতি নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরেন এই অভিনেত্রী। বিদ্যা জানান, তিনি ভেবেছিলেন ধূমপানের দৃশ্যটি সহজেই করতে পারবেন। কিন্তু ক্যামেরার সামনে যাওয়ার পর পরিস্থিতি তার ধারণার মতো ছিল না।
বিদ্যার ভাষায়, “আমার মনে হয়, ‘জেলার ২’-এর সেটে যা হয়েছিল, তা হলো নিকোটিনের প্রভাব অনুভব করেছিলাম। ভেবেছিলাম, আমি ধূমপান করতে জানি। সেটে গিয়ে ধূমপান করব—ব্যাপারটা এমনই সহজ হবে!”
অভিনেত্রী জানান, দৃশ্যটি ধারণের সময় তার হাত কাঁপতে শুরু করে। এতে বিব্রত বোধ করেন তিনি। সেটে উপস্থিত অনেকেই ভেবেছিলেন, রজনীকান্তের মতো সুপারস্টারের সামনে অভিনয় করতে গিয়ে হয়তো তিনি নার্ভাস হয়ে পড়েছেন। কিন্তু বিদ্যার দাবি, শুরুতে তিনি বেশ উৎসাহী ছিলেন। হাত কাঁপতে শুরু করার পরই অস্বস্তি তৈরি হয়।
প্রথম দিনের শুটিংয়ে এমন অভিজ্ঞতা হলেও ‘জেলার ২’-এ বিদ্যা বালানের উপস্থিতি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। রজনীকান্তের সঙ্গে তার রসায়ন পর্দায় কেমন হয়, তা দেখতে অপেক্ষায় আছেন ভক্তরা।