
সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১:২৮

বাঁ থেকে স্বামী নেহাল, সাবিলা ও মামুন। ফাইল ছবি
দাম্পত্যে টানাপোড়েনের জেরে সাত বছরের সংসার ভেঙে গেছে অভিনেত্রী সাবিলা নূরের। বর্তমানে স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে আর থাকছেন না অভিনেত্রী। শোবিজে গুঞ্জন চলছে, এ দূরত্বের কারণ চিত্রনায়ক শাকিব খান ও ‘রকস্টার’ সিনেমার ডিরেক্টর অব ফটোগ্রাফি আবদুল মামুন।
গুঞ্জন উঠেছে, শাকিব খান ও ‘রকস্টার’ সিনেমার ডিরেক্টর অব ফটোগ্রাফি আবদুল মামুনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সাবিলা। তবে শাকিবের ঘনিষ্ঠজনরা বলছেন, সাবিলার সঙ্গে পেশাগত সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই শাকিব খানের।
অন্যদিকে আরেকটি জোরালো গুঞ্জন চলছে, আবদুল মামুনের সঙ্গে সাবিলার রসায়নের জেরে সাবিলার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় ধরনের ঝড় উঠেছে। ইতিমধ্যে নেহালের সঙ্গে ডিভোর্সও হয়ে গেছে অভিনেত্রীর।
তবে এ প্রসঙ্গে শাকিব খান, ‘রকস্টার’ সিনেমার ডিরেক্টর অব ফটোগ্রাফি আবদুল মামুন ও সাবিলা নূর- তিনজনের কেউই অফিশিয়াল কোনো মন্তব্য প্রদান করে বিষয়টি পরিষ্কার করেননি। যে কারণে বিচ্ছেদ গুঞ্জনের ডালপালা বেড়েই চলেছে ভক্তমহলে।
২০১৯ সালে নেহাল সুনন্দ তাহেরকে ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী সাবিলা নূর। শুরুতে বন্ধুত্ব থাকলেও একসময় এ জুটি একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন যা আজ ভাঙনের পথে।