
প্রকাশ্যে বাগ্বিতণ্ডায় জড়ালেন দিয়া-নওয়াজ
বিনোদন
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২০:৫

রবার্ট প্যাটিনসনের বিপরীতে বন্ড গার্ল হওয়ার দৌঁড়ে রয়েছেন একাধিক হলিউড অভিনেত্রী। ছবি: সংগৃহীত
জেমস বন্ডের নতুন অভিযান ঘিরে বাড়তে শুরু করেছে দর্শকদের উন্মাদনা। ড্যানিয়েল ক্রেগের পর রবার্ট প্যাটিনসনকে নতুন ০০৭ হিসেবে আমাজন এমজিএম স্টুডিওর ঘোষণাপর পর এখন সিনেপ্রেমী দর্শকের মনে একটি প্রশ্নই উঁকি দিচ্ছে, রবার্ট প্যাটিনসনের বিপরীতে কে হচ্ছেন পরবর্তী বন্ড গার্ল?
মার্কিন ও বৃটিশ সংবাদমাধ্যমগুলো একাধিক প্রতিবেদন অনুযায়ী, এরইমধ্যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে বন্ড গার্লের। সম্ভাব্য অভিনেত্রীদের তালিকায় আলোচনায় রয়েছেন হলিউডের একাধিক অভিনেত্রী।
আমাজন এমজিএম স্টুডিওসের নতুন পরিকল্পনায় জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজিতে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। সিরিজের ২৬তম সিনেমাটি পরিচালনা করবেন ‘অ্যারাইভাল’ ও ‘ডিউন’খ্যাত নির্মাতা ডেনিস ভিলনেভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’খ্যাত স্টিভেন নাইট।
এদিকে নতুন বন্ড হিসেবে প্যাটিনসনের নাম আসতেই নতুন বন্ড গার্ল কে হবেন, তা নিয়ে শোবিজ দুনিয়ায় চলছে নানা জল্পনা। মার্কিন সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদনে সম্ভাব্য ১৯ অভিনেত্রীর তালিকায় জায়গা পেয়েছেন জেনডায়া, ফ্লোরেন্স পিউ, আনিয়া টেলর-জয়, এমিলি ব্লান্ট, মার্গো রবি ও সিডনি সুইনির মতো জনপ্রিয় তারকারা। ফলে কে হচ্ছেন নতুন বন্ড গার্ল, তা নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।
আলোচনায় বিশেষভাবে এগিয়ে রয়েছেন জেনডায়া। চলতি বছর ‘দ্য ড্রামা’ ও ‘দ্য ওডিসি’ সিনেমায় রবার্ট প্যাটিনসনের সঙ্গে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ডেনিস ভিলনেভের ‘ডিউন’ সিরিজেও কাজ করছেন এই অভিনেত্রী। সব মিলিয়ে বন্ড গার্ল হিসেবে জেনডায়ার নাম ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। যদিও মার্গো রবি কিংবা অন্য কোনো তারকার ভাগ্যেও জুটতে পারে এই কাঙ্ক্ষিত চরিত্র।
তবে জল্পনা-কল্পনা নয়, শেষ পর্যন্ত কে হচ্ছেন নতুন বন্ড গার্ল, সেই উত্তর মিলবে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণাতেই। তত দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে বিশ্বজুড়ে জেমস বন্ড ভক্তদের।
প্রাসঙ্গিক: