
রবার্ট প্যাটিনসনের বিপরীতে কে হচ্ছেন বন্ড গার্ল?
বিনোদন
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৮:৩২

বলিউড তারকা দিয়া মির্জা ও নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে নিয়ে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ‘দুঃস্বপ্নের মতো’ বলে জানিয়েছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ বার্তা পোস্ট করেন দিয়া মির্জা। অভিনেত্রী সরাসরি অভিনেতা নওয়াজকে ট্যাগ করে কটাক্ষ করেন।
দিয়া লেখেন,
একসঙ্গে কাজ করা যেন দুঃস্বপ্নের মতো! কথা বলার ন্যূনতম শিষ্টাচারটুকুও ওর মধ্যে নেই। তার উপরে এমন মনোভাব! অত্যন্ত আপত্তিকর চরিত্রের মানুষ!
দিয়ার এমন পোস্টের উত্তরে পাল্টা পোস্ট দেন নওয়াজ। ইনস্টাগ্রামে লেখেন,
অ্যাটিটিউডে খুঁত বের করা খুব সহজ, পারলে কাজে খুঁত বের করে দেখান।
হঠাৎ দুই তারকার এমন প্রকাশ্য বাগ্বিতণ্ডা দেখে নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। দুই তারকার মধ্যে ঠিক কী ঘটেছে তা নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রাসঙ্গিক:
এদিকে নেটিজেনদের একদল মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, তাদরে অভিনীত নতুন ওয়েব সিরিজ আলোচনায় রাখতেই দুই তারকারই এমন কৌশলী পোস্ট।
প্রসঙ্গত, রোহন সিপ্পী পরিচালিত ‘ডক্টর হাসান’ নামে একটি ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করছেন দিয়া ও নওয়াজ। আগামী ১১ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় রয়েছে সিরিজটি।