
সাত বছরেই ১২ ভাষায় দক্ষ ‘গজনি’ অভিনেত্রীর মেয়ে, ঘরে নেই টিভি-মোবাইল!
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩:৪৪

ভারতীয় গায়ক ইন্দ্রনীল সেন (বামে)। ফাইল ছবি
শারদীয় দুর্গাপূজায় কোটি কোটি টাকা দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন কলকাতার সাবেক মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, প্রাক্তন তথ্য় সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী, গায়ক ইন্দ্রনীল সেন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাকে আদালতে পেশ করা হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)র দফতরে জিজ্ঞাসাবাদ শেষে বের হতেই গ্রেফতার হন ইন্দ্রনীল সেন। গত ৮ জুন বউবাজার থানায় ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গায়কের বিরুদ্ধে অভিযোগ, কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে বড়সড় আর্থিক দুর্নীতি করেছে গায়কের 'মাস আর্ট' নামে একটি সংস্থা। যেটি পরিচালনা করেন গায়কের স্ত্রী মধুছন্দা সেন।
অভিযোগকারী জয়দীপ মুখোপাধ্যায় বলেন,
ইউনেস্কোর নাম ভাঙিয়ে 'মাস আর্ট' কলকাতার ৮০০-৯০০ দুর্গাপুজোর মধ্যে ২৪টা পুজোকে বেছে নিয়েছে। এই ২৪টা পুজোতে প্রথম ৪ দিন মানুষকে টিকিট কেটে প্যান্ডেলে ঢুকতে হয়। এখান থেকে কয়েকশো কোটি টাকার দুর্নীতি করেছে ইন্দ্রনীল। এ অর্থ সরকারি কোষাগারে জমা পড়েনি। এছাড়া তথ্য সংস্কৃতি দফতর, মিনিস্ট্রি, বিভিন্ন ব্র্যান্ডিং কোম্পানি থেকে টাকা হাতিয়ে নিয়েছে। ওর বিরুদ্ধে তদন্ত করলে আরও বেরোবে।
সম্প্রতি, এ নিয়ে ECIR দায়ের করে তদন্তে নামে কেন্দ্রীয় এজেন্সি ED। ইন্দ্রনীল সেনের বাড়ি এবং আত্মীয়দের ঠিকানা সহ বহু জায়গায় তল্লাশি চালানো হয়। ইন্দ্রনীল সেনকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়।
গত বুধবারও (২৮ অক্টোবর) এ মামলার জেরে তলব করা হয়েছিল ইন্দ্রনীল সেনকে। দুপুর ২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢোকেন তিনি। এর মধ্যেই সিজিও কমপ্লেক্সের বাইরে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। টানটান পরিস্থিতি তৈরি হয়। বিকেল ৫টা নাগাদ ইডি দফতর থেকে বেরোতেই কলকাতা পুলিশের গাড়িতে তোলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেনকে।
গ্রেফতারের পর গায়ককে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে নেয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইন্দ্রনীল সেনকে আদালতে তোলার কথা রয়েছে। আগামী ২ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।