
পারিবারিক আবহে সন্তানদের নিয়ে নিজের জন্মদিন উদ্যাপন পরীমণির
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৭:৭

বলিউড অভিনেত্রী এশা দেওল। ফাইল ছবি
১৪ বছরের বিরতি ভেঙে 'তুমকো মেরি কসম' সিনেমা দিয়ে বলিউডে কামব্যাক করেন বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র ও হেমা মালিনির কন্যা এশা দেওল। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমায় একজন ডিফেন্স লয়ার হিসেবে বড় পর্দায় রাজকীয় প্রত্যাবর্তনের পর আবারও রুপালি পর্দায় ফিরছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ‘না তুম জানো না হাম’ খ্যাত নায়িকা এবার ফিরছেন ‘প্রতাপ’ সিনেমা দিয়ে। অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমায় ‘পুনম’ চরিত্রে ধরা দেবেন তিনি।
প্রদীপ রঙ্গওয়ানী ও ইউভি ফিল্মস প্রযোজিত এই সিনেমায় এশার চরিত্রের ‘লুক’ ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। পারিবারিক গ্পে নির্ভর সিনেমায় দেখা যাবে, জীবনের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়ে আত্ম-অনুসন্ধান, নীরবে লড়াই এবং নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনে নেয় পুনম।
সিনেমার ‘মোশন পোস্টার’ ইতিমধ্যে প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। সেখানে অভিনেতা অমিত সাধকে দেখা গিয়েছে এক দক্ষ এনকাউন্টার স্পেশ্যালিস্টের চরিত্রে। ক্ষমতা, ন্যায়বিচার এবং ব্যক্তিগত সিদ্ধান্তের পরিণতি নিয়ে তৈরি ‘প্রতাপ’-এ ব্যক্তিগত সংঘাতের সঙ্গে মিশেছে টানটান নাটকীয়তা।
সচিন সরাফের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘প্রতাপ’ সিনেমায় এশা ও অমিত ছাড়াও অভিনয় করেছেন তিগমাংশু ধূলিয়া, সীমা বিশ্বাস ও মিলিন্দ গুনাজী। আগামী ২৬ অক্টোবর প্রকাশ্যে আসবে সিনেমার প্রচার-ঝলক আর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২০ নভেম্বর।