
আজ কোথায় কী? (২ নভেম্বর ২০২৬)
মহানগর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ৯:০

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার (৩ নভেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
সকাল ১০টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান ও রক্তদান কর্মসূচিতে অংশ নেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বেলা ১টায় বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট-২০২৬’ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৯ম তলায় এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।