
আজ কোথায় কী? (১ নভেম্বর ২০২৬)
মহানগর ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ৬:৩৯

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন।
সোমবার (২ নভেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গার্মেন্টস মালিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করবেন তিনি।
সকাল ১১টায় রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দুপুর ১টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে অধ্যাপক এম এ হাদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিকেল ৩টায় রাজধানীর গেন্ডারিয়ার ঘুণ্টিঘর রেললাইন-সংলগ্ন এলাকায় মাদকের স্পট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং চলমান সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করবেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। পরিদর্শন শুরুর আগে দয়াগঞ্জ রেল ক্রসিংয়ে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত ব্রিফিং করবেন তিনি।