
আজ কোথায় কী? (২৮ অক্টোবর ২০২৬)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ৬:১০

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে শুরু হবে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-২০২৬। ইউএস-বাংলা এয়ারলাইন্সের টাইটেল স্পন্সরশিপে আয়োজিত দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি, পর্যটন খাতের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
সকাল ১০টায় ময়মনসিংহের তারেক স্মৃতি মিলনায়তনে (টাউন হল) বাংলাদেশ শিক্ষক সমিতি, ময়মনসিংহ জেলার সংবর্ধনা ও ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৫০২ নম্বর কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।