
আজ কোথায় কী? (২৯ অক্টোবর ২০২৬)
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৬:২০

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন।
বুধবার (২৮ অক্টোবর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
সকাল ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে সড়ক ও জনপথ অধিদফতরের অডিটোরিয়ামে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রকিবুল ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রহমান ফাউন্ডেশন ও শক্তির উদ্যোগে মোবাইল হাসপাতাল স্বাস্থ্যসেবা ক্লিনিকের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
ডিএনসিসির কর্মসূচি
সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর মিরপুর-১ গোল চত্বরে ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন বিশেষ কমিটির সভা অনুষ্ঠিত হবে।
বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের ১ নম্বর স্থায়ী কমিটি কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে।
দুপুর আড়াইটায় রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক।
বিকেল ৫টায় রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় বার্ডোর ৩/১, রোড-১১ ঠিকানায় সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।