
স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত?
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১১:৮

কমেছে সবজির দাম। ছবি: সময় সংবাদ
সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই সরগরম রাজধানীর বাজারগুলো। ক্রেতাদের জন্য স্বস্তির খবর, কমেছে সবজি ও মাছের দাম। তবে মুরগি ও ডিমের বাজারে বড় কোনো পরিবর্তন নেই।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মৌসুমি সবজির সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। বাজারে বর্তমানে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঢ্যাঁড়শ ৩০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা এবং পেঁপে ২০ টাকা দরে।
এছাড়া পটল ৩০ টাকা, কচু ৫০ টাকা, শিম ৫০ টাকা, ফুলকপি ২৫ টাকা ও বাঁধাকপি ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বাজারে মৌসুমি ও শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। পাশাপাশি সরবরাহ ভালো থাকায় প্রায় সব ধরনের সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ টাকা পর্যন্ত কমেছে।
সবজি বিক্রেতা আনিস বলেন, ‘এখন বাজারে সবজির সরবরাহ ভালো। মৌসুমি সবজিও বেশি আসছে। তাই গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম কমেছে।’
সবজি কিনতে আসা এক ক্রেতা হাবিব বলেন, ‘গত সপ্তাহের তুলনায় এবার সবজির দাম কিছুটা কম। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, শিমের মতো সবজি কম দামে পাওয়া যাচ্ছে। এতে বাজারের খরচ কিছুটা কমবে। তবে সব পণ্যের দাম আরও কমলে সাধারণ মানুষের জন্য ভালো হতো।’
মাছের বাজারেও ক্রেতাদের জন্য স্বস্তির খবর রয়েছে। কমেছে রুই, কাতলা, তেলাপিয়া ও কৈয়ের দাম। বর্তমানে প্রতিকেজি তেলাপিয়া ১৮০ টাকা কেজি, পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা এবং কৈ মাছ ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তেলাপিয়ার দাম কেজিতে ২০ টাকা এবং কৈ মাছের দামও কমেছে ২০ টাকা।
মাছ বিক্রেতারা জানান, বাজারে মাছের সরবরাহ ভালো থাকায় দাম কমেছে। বিশেষ করে রুই ও কাতলার দাম আগের সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।
অন্যদিকে, মুরগির বাজারে দামের তেমন বড় কোনো পরিবর্তন নেই। বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ টাকা এবং সোনালী মুরগি ৩২০ টাকা দরে। আর লেয়ার মুরগি বিক্রি হচ্ছে প্রতিকেজি ৩২০ টাকায়।
ডিমের বাজারেও দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকা দরে।
মুরগি কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘সবজি ও মাছের দাম কমেছে, এটা স্বস্তির বিষয়। তবে মুরগি ও ডিমের দাম আগের মতোই রয়েছে। বাজারের সবকিছু মিলিয়ে কেনাকাটা করতে হয়, তাই সব পণ্যেই কমা দরকার।’