
আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও দাম নির্ধারণ
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১২:৩৮

জাতীয় পরিসংখ্যান দিবসের আলোচনা সভায় কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সময় সংবাদ
তথ্যের স্বচ্ছতা নিয়ে যেন কোনো সংশয় না থাকে তা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ আছে-জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতি গণতান্ত্রিক না হলে দেশের উন্নতি কম হয়। কোনো সরকার দেশের তথ্য নিয়ে প্রতারণা করলে তা নিজের সঙ্গে নিজে প্রতারণা করার শামিল। বিগত সরকারের বিষয়ে আলোচনা করা মানেই সময় অপচয়।
এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, সরকার কোনো ধরনের তথ্য বিকৃত করতে চায় না। পরিসংখ্যান তৈরিতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। মানুষ যেন নির্ভরযোগ্য তথ্য পেতে পারে সে লক্ষ্যেই কাজ করছে সরকার।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে অযোগ্য ব্যক্তিরা সুবিধা পেয়েছেন আর যোগ্যরা ছিলেন সুবিধার বাইরে। এতে বাংলাদেশের সীমিত সম্পদের বড় একটি অংশ অপচয় হয়েছে।
তিনি আরও বলেন, নির্ভরযোগ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন ও সহজলভ্য পরিসংখ্যান নিশ্চিতে সরকার সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে, যাতে কোনো ধরনের অনিয়ম না হয়।