
নেত্রকোনায় দেশীয় মাছের সরবরাহ বাড়লেও দাম চড়া, মধ্যবিত্তের ভরসা চাষের মাছেই
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৩:৩৭

ছবি: সংগৃহীত
চলতি আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। গত বছরের তুলনায় কেজিপ্রতি এক টাকা বাড়িয়ে ধান এবং এক টাকা কমিয়ে সিদ্ধ ও আতপ চাল কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
তিনি জানান, আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে, চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে, যা চলবে একই সময় পর্যন্ত।
এ বছর সংগ্রহ অভিযানে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান, ৪৯ টাকা দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা ৩ লাখ টন আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও তা বাড়তে পারে। কৃষকরা যদি নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি ধান বিক্রি করতে চান, সেই সুযোগও রাখা হয়েছে। কৃষকের যেন কোনো ক্ষতি না হয়, প্রধানমন্ত্রী সে নির্দেশনাই দিয়েছেন।’
মন্ত্রী আরও জানান, সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, মজুত, সরকারি বিতরণ ও আমদানির বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষককেন্দ্রিক আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকের ফসলের ন্যায্যমূল্য দেয়াকেই মূল লক্ষ্য রাখা হয়েছে।
সভায় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।