
বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩.৩%
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৬:৪৫

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। ফাইল ছবি
২০২৭ সালের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করা সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে দেশীয় বাজারে ডালের পর্যাপ্ত সরবরাহ সংক্রান্ত সভার আগে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী একবছরের মধ্যে আলোচনা শেষ করে ২০২৭ সালের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে এফটিএ বা মুক্ত বাণিজ্য চুক্তি হবে। এ চুক্তিটা হলে মালয়েশিয়ায় রপ্তানি বাড়বে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে বলেও জানান বানিজ্যমন্ত্রী।
এসময় বৈশ্বিক বাজারে তেলের দামসহ নানা অসুবিধা সত্ত্বেও, যেভাবে ডলারের সঙ্গে টাকার বাজার দর ধরে রাখা হয়েছে সেটাকে সহজভাবে দেখার আহ্বান জানান খন্দকার আব্দুল মোক্তাদির।
এছাড়া অফসিজনে হিমাগার বা অন্য প্রক্রিয়ায় পণ্য মজুদ রাখার মতো কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানান তিনি।