
মজুরি চূড়ান্ত না হওয়া পর্যন্ত শ্রমিকদের কাজে ফেরার আহ্বান আইবিসির
অর্থ-বাণিজ্য
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৬

ডলার। ছবি: সংগৃহীত
সুদহার নিয়ে ফেডারেল রিজার্ভের কঠোর অবস্থানের ইঙ্গিতে ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি মার্কিন ডলার। বিপরীতে ১৯ মাসের সর্বনিম্নের কাছাকাছি ইউরো ও কানাডীয় ডলার। অপরিবর্তিত জাপানি ইয়েন ও ভারতীয় রুপি। সুদহার বাড়ার সম্ভাবনায় এক মাসের সর্বনিম্নে বিট্রিশ পাউন্ড।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের ফেডারেল রিজার্ভের এক কর্মকর্তার সুদহার নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ১৯ মাসের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি মার্কিন ডলার। এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে ডলার সূচক অবস্থান করছে ১০৩ দশমিক ৮১ পয়েন্টে।
ডলারের শক্তিশালী অবস্থানে চাপের মুখে ইউরোর দর। মুদ্রাটির মান ২০২৫ সালের এপ্রিলের পর সর্বনিম্ন অবস্থানে কাছাকাছি নেমেছে। প্রতি ইউরোর বিনিময় হার ১ ডলার ৯ সেন্ট। যুক্তরাজ্যের অক্টোবরের মূল্যস্ফীতির হার অপরিবর্তিত থাকায় ব্যাংক অব ইংল্যান্ডের সুদহার বাড়ানোর সম্ভাবনায় এক মাসের সর্বনিম্নের কাছাকাছি ব্রিটিশ পাউন্ড। মুদ্রাটির দর নেমে দাঁড়িয়েছে ১ ডলার ৩১ সেন্টে।
ডলারের শক্তিশালী অবস্থান আরও জোরালো হওয়ায় ১৯ মাসের সর্বনিম্নে নেমেছে কানাডীয় ডলার। প্রতি ডলারের বিনিময় হার দাঁড়িয়েছে ১ দশমিক ৪৩ কানাডীয় ডলার।
ডলারের দর বাড়লেও, মুদ্রাটির বিপরীতে প্রায় অপরিবর্তিত অবস্থানে ভারতীয় রুপি। বিদেশি বিনিয়োগকারীদের ধারাবাহিক পুঁজিবাজারমুখী বিনিয়োগ রুপির দরপতন ঠেকাতে সহায়তা করেছে। বিনিময় হার ৯৩ দশমিক ৪৪ রুপি। আর জাপানি মুদ্রা ইয়েনের দরও প্রায় অপরিবর্তিত। এক ডলারের বিনিময় হার ১৫৯ দশমিক ৫০ ইয়েন।
প্রাসঙ্গিক: