
সরকারি খরচে ১ হাজার জুলাই যোদ্ধাকে মালয়েশিয়ায় পাঠানো হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
অর্থ-বাণিজ্য
মহানগর ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৮:২

বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে গত ১২ আগস্ট দেশের সব শপিংমল ও দোকানপাট রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয়া হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেয়া সাময়িক ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় শনিবার (২৪ অক্টোবর) থেকে আগের সময়সূচিতে ফিরেছে শপিংমল, মার্কেট ও দোকানপাট।
এখন থেকে এসব প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগের এক নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়, ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত সময়সূচি বহাল থাকবে। সে অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল, মার্কেট ও দোকানপাট।
বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে গত ১২ আগস্ট দেশের সব শপিংমল ও দোকানপাট রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয়া হয়।
একই সঙ্গে সন্ধ্যা ৭টার পর দোকানপাট ও শপিংমলে আলোকসজ্জা না করার নির্দেশনা দিয়েছিল বিদ্যুৎ বিভাগ।
প্রাসঙ্গিক: