
ক্ষমতা টিকিয়ে রাখতে ইরান যুদ্ধকে ব্যবহার করতে পারেন নেতানিয়াহু: গোলান
বিটু বড়ুয়া
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১১:১৪

শনিবার (৩১ অক্টোবর) রাতে জার্মানির ফ্রাঙ্কফুর্টে জেন-জি প্রজন্মের বিক্ষোভে ব্যাটম্যানের পোশাকে এসেছেন এক বিক্ষোভকারী। ছবি: রয়টার্স
শিক্ষার মানোন্নয়ন ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে জার্মানির বিভিন্ন শহরে জেন-জি প্রজন্মের তরুণদের বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। শনিবার রাতে (৩১ অক্টোবর) দেশটির ফ্রাঙ্কফুর্টে মুখোশধারী বিক্ষোভকারীরা বিভিন্ন দোকানে লুটপাট চালিয়েছে। এ সময় বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
ইউরোপজুড়ে তরুণদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এবার জার্মানিতেও রাজপথে নেমেছেন হাজারো মানুষ। জেন-জি প্রজন্মের ডাকে বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ ও হামবুর্গসহ দেশটির ৩৪টি শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শী প্রতিবেদকের তথ্য অনুযায়ী, ফ্রাঙ্কফুর্টে অন্তত দুটি দোকানে লুটপাট চালানো হয়েছে। আরও কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে পুলিশ।
জার্মানির বড় শহরগুলোতে শনিবার হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। ‘জেন জি রেগেল্ট’ বা ‘জেন জি দায়িত্ব নিচ্ছে’ নামের একটি আন্দোলনকারী সংগঠনের উদ্যোগে বার্লিন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ ৩৪টি শহরে এ কর্মসূচি পালিত হয়।
বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধিতা এবং শিক্ষায় আরও বিনিয়োগের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়। চলতি বছর ইউরোপের বিভিন্ন দেশে জেন-জি তরুণদের নেতৃত্বে একের পর এক বিক্ষোভের ঘটনা ঘটেছে। সার্বিয়ায় শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলন নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের শাসকের পতনে ভূমিকা রেখেছে। অন্যদিকে ফ্রান্সে বিক্ষোভের একপর্যায়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
রাজধানীর ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেটে বিক্ষোভে অংশ নেয়া বেশ কয়েকজন জানান, শুধু জার্মানি নয় গোটা বিশ্বেই ধনী-গরিবের বৈষম্য বেড়েছে। রাষ্ট্র গঠনে এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার দাবি জানানোর পাশাপাশি সমাজিক বৈষম্যের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করেন তারা।
বিক্ষোভ ঘিরে বড় শহরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। বন্ধ রাখা হয় শপিং মল ও বিভিন্ন দোকান। তবে স্টুটগার্ট, হামবুর্গ ও কোলনসহ কয়েকটি শহরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ইটপাটকেল নিক্ষেপের জবাবে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পুলিশ। সংঘর্ষে পুলিশসহ আহত হন বেশ কয়েকজন। আটক করা হয় কয়েকজন বিক্ষোভকারীকে।