
যুক্তরাষ্ট্রে সব উড়োজাহাজের উড্ডয়ন সাময়িক বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২২:৪

বিশিষ্ট মার্কিন অর্থনীতিবিদ ও ভূ-রাজনীতি বিশ্লেষক জেফরি স্যাক্স। ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিকভাবে কিংবা আনুষ্ঠানিক কোনো চুক্তির মাধ্যমে জয়ী হতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট মার্কিন অর্থনীতিবিদ ও ভূ-রাজনীতি বিশ্লেষক জেফরি স্যাক্স। তার মতে, ট্রাম্প নিজেকে ‘দুর্বল’ হিসেবে উপস্থাপন করতে চান না, তবে যুদ্ধেও জয়ী হওয়ার অবস্থানে নেই।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) মেহর নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফরি স্যাক্স ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের সম্ভাবনা, তেহরান-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ, সামরিক সংঘাতের অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যয় এবং আঞ্চলিক পরিস্থিতিতে বিশ্বশক্তিগুলোর ভূমিকা নিয়ে কথা বলেন।
স্যাক্স বলেন, যুক্তরাষ্ট্রের সরকার ও প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধক্ষেত্রে কিংবা আনুষ্ঠানিক কোনো চুক্তির মাধ্যমে বিজয় অর্জন করতে পারবেন না। তার মতে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেয় এবং কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই অঞ্চলটি থেকে সেনা সরিয়ে নেয়, তাহলে যুদ্ধের অবসান ঘটতে পারে।
সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী নীতিরও সমালোচনা করেন এই অর্থনীতিবিদ। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা এবং ইউরোপীয় নেতাদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
স্যাক্সের মতে, বর্তমান সংকট থেকে উত্তরণে জাতিসংঘ সনদের মূলনীতিতে ফিরে যাওয়া এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বাধীন কাঠামো গড়ে তোলা জরুরি।
ট্রাম্প বৃহস্পতিবার (১২ নভেম্বর) বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালাতে দ্বিধা করবেন না তিনি। তবে তিনি পরক্ষণেই আবার বলেন, উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধে ইরানে নতুন করে হামলা চালানো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তথ্যসূত্র: মেহের নিউজ
প্রাসঙ্গিক: