
যুক্তরাষ্ট্রে সব উড়োজাহাজের উড্ডয়ন সাময়িক বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২১:৫০

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফিলিস্তিনের গাজা উপত্যকায় তীব্র শীতে ৯ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়। ছবি: আনাদোলু
ফিলিস্তিনের গাজা উপত্যকায় তীব্র শীতে ৯ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। চলতি শীত মৌসুমে শীতজনিত কারণে এটাই প্রথম মৃত্যুর ঘটনা বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) গাজার গণমাধ্যম কার্যালয়ের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, শিশুটির নাম কিনান আহমেদ আরকিক। শরীরের তাপমাত্রা মারাত্মকভাবে কমে যাওয়ার পর তার মৃত্যু হয়।
মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিশুটিকে কুয়েতি হাসপাতাল থেকে নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
ময়নাতদন্তে দেখা গেছে, অতিরিক্ত শীতের কারণে শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়াই তার মৃত্যুর কারণ। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ২০২৫ সালের শীত মৌসুমে গাজায় ঠান্ডাজনিত কারণে ১০ জনের মৃত্যু হয়েছিল।
সাম্প্রতিক এ মৃত্যুর ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ভারী বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও পর্যাপ্ত আশ্রয়ের সংকটে গাজায় বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনির জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠেছে।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, গত ৬ থেকে ৮ নভেম্বরের ভারী বৃষ্টিতে গাজাজুড়ে ব্যাপক বন্যা দেখা দেয়। এতে ৭০ হাজারের বেশি তাঁবু ও অস্থায়ী আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হয়।
সংস্থাটি জানিয়েছে, গাজার প্রায় ১৪ লাখ মানুষ, যা মোট জনসংখ্যার ৬৫ শতাংশ, তাঁবু কিংবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।
ইসরাইলের দীর্ঘ যুদ্ধের কারণে গাজার বড় একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত পরিবারগুলোকে তাঁবু ও ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নিতে হয়েছে।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি হলেও আশ্রয় ও পুনর্গঠনের সরঞ্জাম প্রবেশে ইসরাইলের বিধিনিষেধের কারণে পুনরুদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
এর মধ্যেই নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইল। গত বৃহস্পতিবার ভোরে দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরেইলি বিমান হামলায় একজন শল্যচিকিৎসক ও এক শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হন। আহত হন আরও অর্ধ শতাধিক।
প্রাসঙ্গিক: