
অস্ত্র সংকটে ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৪:৩২

ছবি: সংগৃহীত
চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১০ মেট্রিক টন শ্রেণির প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান ‘সিই-২৫এ’ (CE-25A) শনিবার (১৪ নভেম্বর) শানডং প্রদেশের বিনঝৌতে প্রথমবারের মতো পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। স্বল্প দূরত্বের বাণিজ্যিক যাত্রার জন্য বৈদ্যুতিক বিমান তৈরির ক্ষেত্রে এটি আরেকটি মাইলফলক।
প্রাসঙ্গিক:
পরীক্ষাটি ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড স্থায়ী হয়, যার মধ্যে ১৬ মিনিট ৩৮ সেকেন্ড উড়োজাহাজটি আকাশে ছিল এবং এই সময়ে এটি ৬০.৪ কিলোমিটার পথ অতিক্রম করে।
একটি বিবৃতিতে কোমাক (COMAC) জানিয়েছে, বিমানটি স্বাভাবিকভাবে কাজ করেছে এবং সব পরীক্ষার ফলাফল প্রত্যাশা অনুযায়ী ছিল।
সিই-২৫এ হলো কোমাক-এর প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান, যা বিভিন্ন শহরের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে ১৯ জন যাত্রী পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে।
এর সর্বোচ্চ উড্ডয়ন ওজন ১০ মেট্রিক টন, ক্রুজিং গতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার, ক্রুজিং উচ্চতা ২,৪০০ মিটার এবং পাল্লা (রেঞ্জ) ৪০০ কিলোমিটার।
উড়োজাহাজটি এর ডানায় বসানো ডিস্ট্রিবিউটেড ইলেকট্রিক ডাক্টেড-ফ্যান প্রপালশন সিস্টেমের মাধ্যমে চালিত হয়।
সূত্র: চায়না ডেইলি