
অস্ত্র সংকটে ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৭:৪৫

বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
চলতি বছর দ্বিতীয়বারের মতো চীন সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ছিল উৎসুক জনতার উপস্থিতি, সামরিক বিমানের মহড়া, সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আলিঙ্গন।
এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর ট্রাম্পকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা তরুণ-তরুণীরা স্বাগত জানান। গোলাপি ও হালকা নীল পোশাক পরা এসব তরুণ-তরুণীর হাতে ছিল ফুল। তারা ‘ওয়েলকাম’ স্লোগানে মুখর করে তোলেন বিমানবন্দর এলাকা।
বিমানের সিঁড়ি দিয়ে নেমে আসার পর শি জিনপিংয়ের সঙ্গে আলিঙ্গন করেন ট্রাম্প। এ সময় এক কিশোরী মার্কিন প্রেসিডেন্টের হাতে ফুলের তোড়া তুলে দেয়। পরে চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে একে একে করমর্দন করেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিল চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) একটি গার্ড অব অনার দল। এ ছাড়া পাঁচটি সামরিক বিমান বিমানবন্দরের আকাশে উড়ে যায়। বিমানগুলোর পেছনে আকাশে গোলাপি, নীল ও হলুদ রঙের ধোঁয়ার রেখা তৈরি হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া প্রকাশিত শি জিনপিংয়ের বক্তব্যে মার্কিন প্রেসিডেন্টের আগের সফরের প্রসঙ্গও উঠে আসে। শি স্মরণ করেন, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র সফরের সময় ট্রাম্প ও তার স্ত্রী তাকে স্বাগত জানাতে বিশেষভাবে বিমানবন্দরে গিয়েছিলেন এবং তার সম্মানে জমকালো সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।
শি বলেন, ‘চীন সৌজন্যবোধের দেশ। পারস্পরিক সৌজন্য ও প্রতিদানের দীর্ঘ ঐতিহ্য রয়েছে দেশটির।’
ট্রাম্পকে আবারও চীন সফরে স্বাগত জানিয়ে শি বলেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা এবং বৈশ্বিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে ট্রাম্পের সঙ্গে বিস্তারিত মতবিনিময়ের প্রত্যাশা করছেন তিনি।
প্রাসঙ্গিক:
শি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও সৌজন্যের ভিত্তিতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গঠনমূলক ও স্থিতিশীল কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়াই এ আলোচনার লক্ষ্য।