
জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামিপূর্ণ’ বললেন গ্রেটা থুনবার্গ
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৮:২০

বিষয়টি তদন্ত করছে ইতালির পুলিশ। ছবি: রয়টার্স
ই-মেইলে বোমা হামলার হুমকি পাওয়ার পর ইতালির অন্তত ৩০০টি স্কুল খালি করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ইতালিজুড়ে একই ধরনের হুমকিবার্তা পাওয়ার পর শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
বুধবার (১১ নভেম্বর) ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভ্যালদিতারা গণমাধ্যমকে বলেন, দেশজুড়ে অন্তত ৩০০টি স্কুলে বোমা হামলার হুমকি এসেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে হুমকিগুলো ভুয়া হতে পারে বলে মনে করেন তিনি।
রাজধানী রোমের একটি স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের মেসেজিং অ্যাপের মাধ্যমে জানায়, দেশব্যাপী বোমা হামলার হুমকির পর সব শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তারা শিক্ষকদের তত্ত্বাবধানে রয়েছে।
ভ্যালদিতারা বলেন, বিপুলসংখ্যক স্কুলে একই ধরনের হুমকি আসার বিষয়টি থেকেই এসব হুমকির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে।
রয়টার্সের হাতে আসা হুমকিবার্তার একটি অনুলিপি অনুযায়ী, ‘মিখাইল আন্দ্রোপভ, ভিলায়াত অব মিসোজিনিস্তানের নেতা’ পরিচয়ে ইমেইলটি পাঠানো হয়েছে।
এর আগে গত শুক্রবার আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের কার্যালয়ে একই পরিচয়ে ইমেইলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছিল। ওই হুমকিগুলোর দায়ও একই ব্যক্তি বা গোষ্ঠী দাবি করেছিল।
রোম পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি তদন্ত করছে ইতালির পুলিশ।
ইউরোপজুড়ে সাম্প্রতিক সময়ে তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধের’ হুমকি নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে বিভিন্ন দেশে সুপারমার্কেট, রক্তের ব্যাংক, বিমান চলাচল ব্যবস্থা ও টেলিভিশন সম্প্রচারকেন্দ্রকে লক্ষ্য করে এ ধরনের হুমকি ও হামলার ঘটনা ঘটেছে।
সূত্র: রয়টার্স
প্রাসঙ্গিক: