
মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও জ্বালানি রফতানি করছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৪:৩৮

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ হারালেন কেটি জ্যাকারিয়া। ছবি: সংগৃহীত
দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে চাকরি হারালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম সংবাদ সম্মেলনেই চরম অপেশাদারিত্ব, যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও গণমাধ্যমের প্রশ্নের মুখে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব বিমান 'মেরিন ওয়ান'-এর সামনে সাংবাদিকদের ট্রাম্প ইঙ্গিত দেন যে কেটি জ্যাকারিয়া আর দায়িত্বে থাকছেন না। ট্রাম্প বলেন, 'আমি ওকে বলেছিলাম, কেটি, এটা কি সত্যিই তোমার জন্য দরকার? সত্যি বলতে, তোমার এভাবে অপদস্থ হওয়ার কোনো প্রয়োজন নেই। সংবাদমাধ্যম তার সঙ্গে খুবই বাজে আচরণ করেছে।'
ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই সংবাদমাধ্য বিবিসি ও সংবাদ সংস্থা রয়টার্স নিশ্চিত করে যে কেটি তার পদ থেকে বিদায় নিচ্ছেন।
ক্যারোলিন লিভিটের স্থলাভিষিক্ত হয়ে সোমবার (১২ অক্টোবর) কাজ শুরু করেছিলেন কেটি জ্যাকারিয়া এবং মঙ্গলবার নিজের প্রথম আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেন। মাত্র ১৪ মিনিটের ওই ব্রিফিংয়ে তাকে খুবই নার্ভাস দেখা যায়। তিনি নোটবুক দেখে দেখে কথা বলছিলেন এবং সাংবাদিকদের মধ্য থেকে মাত্র তিনজনের প্রশ্নের উত্তর দেন। এমনকি বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তিনি ভুলবশত নিজের স্বামীকে 'প্রেসিডেন্ট' বলে সম্বোধন করেন।
সবচেয়ে বড় বিতর্কের সৃষ্টি হয় তার আইনি যোগ্যতা নিয়ে। কেটিকে ট্রাম্প ও তার দল 'আইনজীবী' বা অ্যাটর্নি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক কেটিকে প্রশ্ন করেন, আইনজীবী হতে যে 'বার পরীক্ষা' দিতে হয়, তিনি সেটি কোথায় দিয়েছেন? উত্তরে কেটি দাবি করেন, তিনি চীন থেকে এই পরীক্ষা দিয়েছেন।
তবে অনুসন্ধান চালিয়ে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন কোনো অঙ্গরাজ্য বা ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার বার অ্যাসোসিয়েশনে পেপারডাইন ইউনিভার্সিটি ল স্কুলের এই গ্র্যাজুয়েটের আইনজীবী হিসেবে নিবন্ধনের কোনো প্রমাণ পায়নি। যুক্তরাষ্ট্রে ‘বার এক্সাম’ পাস না করে আনুষ্ঠানিকভাবে আইন পেশা অনুশীলন করা সম্পূর্ণ বেআইনি। পরবর্তীতে বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাকারিয়া স্বীকার করতে বাধ্য হন যে তিনি বার পরীক্ষায় পাস করেননি।
ওইদিনই ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক শান হ্যানিটি তাকে সরাসরি প্রশ্ন করেন, 'আপনি কেন সোজা বললেন না যে আপনি কখনো আইন চর্চা করেননি?' ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, তিনি ট্রাম্পকে এই তথ্য গোপন করেছিলেন কেন? জবাবে কেটি বলেন, 'আমাকে গণমাধ্যম বিষয়ক ভূমিকার জন্য নেওয়া হয়েছিল, আইনি কাজের জন্য নয়। আর প্রেসিডেন্ট আমাকে এই প্রশ্নটি করেনওনি।'
প্রেসিডেন্টের ওপর তার আস্থা আছে কি না, এমন প্রশ্নে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, 'আমি আশা করি সবার আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারব।'
হোয়াইট হাউসের ইতিহাসে এটিই সবচেয়ে দ্রুততম প্রেস সেক্রেটারির বিদায়ের ঘটনা। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে মাত্র ১০ দিনের মাথায় চাকরি হারিয়েছিলেন তৎকালীন হোয়াইট হাউস কমিউনিকেশনস ডিরেক্টর অ্যান্থনি স্ক্যারামুচি। কেটির বিদায়ের খবরে খোঁচা দিয়ে স্ক্যারামুচি এক্স-এ লেখেন, 'রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য। তবে অন্যের কষ্টে আনন্দ পাওয়ার কিছু নেই।'