
‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: চিকিৎসা চেয়ে বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি
আন্তর্জাতিক
হাসানুজ্জামান সাকী
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৯

এই অর্থ রোহিঙ্গাদের সহায়তায় পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব মুসলিম এইড ফর হিউম্যানিটি-বাসমা। ছবি: ভিডিও থেকে নেয়া
বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা। স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) নিউইয়র্কের লং আইল্যান্ডে রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহ করা হয়। প্রবাসী বাংলাদেশিরা একদিনেই প্রায় এক কোটি ১০ লাখ টাকা সাহায্য করেছে।
এই অর্থ রোহিঙ্গাদের সহায়তায় পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব মুসলিম এইড ফর হিউম্যানিটি-বাসমা। যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠান বাংলাদেশে প্রায় দশ বছর ধরে রোহিঙ্গাদের কল্যাণে কাজ করে চলেছে।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সহিংসতা ও সামরিক অভিযানের মুখে, লাখ লাখ রোহিঙ্গার গন্তব্য হয়ে ওঠে বাংলাদেশ। নিরাপদ আশ্রয়ের আশায় তখন থেকেই কক্সবাজারের বিভিন্ন জায়গায় ঠাঁই নেন বাস্তচ্যুত এসব মানুষ।
সংকটের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের মানবিক সংস্থা ‘বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব মুসলিম এইড ফর হিউম্যানিটি-বাসমা’ রোহিঙ্গাদের সহায়তায় কাজ শুরু করে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর হিসাব অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে আশ্রিত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১২ লাখেরও বেশি। ২০২৯ সাল নাগাদ এই সংখ্যা ১৪ লাখ ছাড়িয়ে যাবে।
বাসমা’র প্রেসিডেন্ট ও সিইও বলেন, ‘বাসমা বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প ১৩, ক্যাম্প ২১, ক্যাম্প ৮ ও ক্যাম্প ৭-এ স্থায়ীভাবে কাজ করছে। সেখানে আমাদের তিনটি মেডিকেল সেন্টার রয়েছে এবং ২৫টি অনাথ কেন্দ্রে (অরফান সেন্টার) আমরা কাজ করছি । এছাড়া খাদ্য সহায়তা এবং সরকার অনুমোদিত ১০টি স্কুলে শিক্ষা প্রদান নিয়ে কাজ করছি। এর পাশাপাশি বাংলাদেশে আমাদের মসজিদ প্রজেক্ট ও অনাথ কেন্দ্র রয়েছে, যেখানে দেশীয় ভাই-বোনদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে।’
পর্যবেক্ষকদের ধারণা, বৈশ্বিক এজেন্ডায় রোহিঙ্গা সংকট দিন দিন চাপা পড়ছে, দৃষ্টি এড়িয়ে যাচ্ছে উন্নত বিশ্বের। ইতোমধ্যে জাতিসংঘসহ সহায়তা কমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রও। এ অবস্থায় বাংলাদেশে তারেক রহমানের সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।
সেইভ দ্য পিপল-এর সিইও মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘আমি গত প্রায় ৭-৮ বছর ধরে দেখছি যে, বাসমা-সহ অন্যান্য সংস্থাগুলো রোহিঙ্গাদের সহায়তায় ফান্ড বা আবেদনের আহ্বান জানালেই নিউইয়র্ক ও অন্যান্য অঙ্গরাজ্যের বাংলাদেশী কমিউনিটি অত্যন্ত উদারভাবে সাড়া দিয়েছে। বাংলাদেশ সরকার বা এখানকার কনস্যুলেট যদি বিষয়টিকে আরও প্রমোট করে, তবে এই বাংলাদেশি মুসলিম কমিউনিটির পক্ষ থেকে আরও বেশি সাহায্য পাওয়া সম্ভব।’
বাসমা জানিয়েছে, শুধু কক্সবাজারের রোহিঙ্গাদের জন্যই নয়, বাংলাদেশের অন্তত আরও ৮টি জেলায় সুবিধাবঞ্চিত মানুষদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সেবা দিয়ে আসছেন তারা। গত প্রায় ১০ বছরে প্রতিষ্ঠানটি বিভিন্ন ভাবে সহায়তা করেছে দেশের প্রায় সাড়ে ৭ লাখ মানুষকে।