
আটক ব্যক্তিদের মুক্তি না দিলে কর্মসূচির হুঁশিয়ারি সোনমের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৯:২

রাহুল গান্ধী। সংগৃহীত ছবি
ভারতে চলমান তরুণদের আন্দোলনে অবিচল থাকার আহ্বান জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ বার্তা দেন তিনি।
পোস্টে রাহুল গান্ধী বলেছেন, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন। সব পুলিশকে ডাকুন: ১০,০০০, ২০,০০০, ৫০,০০০, আপনার যা ইচ্ছা। সব নেতাকে গ্রেফতার করুন। সব তরুণদের গ্রেফতার করুন। আমাদের সবাইকে গ্রেফতার করুন।’
কংগ্রেস নেতা জানান, এক দশকেরও বেশি সময় ধরে তিনি নরেন্দ্র মোদি ও আরএসএসের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই চালিয়ে আসছেন। দীর্ঘদিনের এই অভিজ্ঞতা থেকে প্রতিপক্ষের মনোভাব ও কর্মকৌশল সম্পর্কে তার স্পষ্ট ধারণা রয়েছে।
রাহুল আরও দাবি করেন, সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বের আচরণের অন্যতম বৈশিষ্ট্য হলো ভীরুতা। তার ভাষ্য অনুযায়ী, নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন ভাগবত, জ্ঞানেশ কুমার ও অজিত দোভালের মতো ব্যক্তিরা ক্রমেই রাজনৈতিকভাবে চাপে পড়ছেন।
রাহুল গান্ধীর দাবি, এসব নেতার প্রভাব ও অবস্থান সংকুচিত হয়ে আসছে এবং বিরোধীদের আন্দোলন সেই পরিস্থিতি আরও ত্বরান্বিত করছে।