
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৬

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। ছবি: সংগৃহীত
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে ভারতে আসা জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে গুরগাঁওয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ধ্রুব রাঠির মা বাসার দরজা খুলে দেয়ার পর পুলিশ বাসায় প্রবেশ করে তাকে আটক করে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো বিষয়টি স্বীকার করা হয়নি।
এদিকে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আগে দিল্লিতে অন্তত এক হাজার মানুষকে আটক করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৯ অক্টোবর) গভীর রাতে শুরু হওয়া এ অভিযান শনিবার সকালেও চলে। দিল্লির বিভিন্ন জেলা ও সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দক্ষিণ-পূর্ব দিল্লির শাহিনবাগ ও জামিয়া নগর এলাকায় বিক্ষোভকারীদের শনাক্ত করার পর ২৫০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। এছাড়া পূর্ব ও উত্তর-পূর্ব দিল্লি থেকে শতাধিক মানুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং বিমানবন্দরের আশপাশের এলাকা থেকেও বহু লোকজন আটক করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজীব চক, নয়াদিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীরি গেটসহ দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার ফটক বন্ধ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা, এরকম দিল্লির বাইরে থেকে আসা ২৫০টির বেশি ট্রেন এবং লোকাল ট্রেনের চলাচল বাতিল করা হয়।