
৭ শর্ত মেনে নিয়ে যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণ’ করতে বলল ইরান
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তা আগের তুলনায় পাঁচ গুণ বড় হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১০ নভেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সিএ-স্প্যানের ওয়াশিংটন জার্নাল প্রাইমটাইম অনুষ্ঠানে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চায়।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা ভেনেজুয়েলাকে পরাজিত করেছি, ইরানকেও পরাজিত করেছি। তাদের নৌবাহিনী ধ্বংস করেছি, বিমানবাহিনী ধ্বংস করেছি, সব কিছু ধ্বংস করেছি—তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছি, তাদের নেতাদেরও শেষ করে দিয়েছি।
ডনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান সমঝোতা করতে চায়। তবে জানেন তো, প্রকাশ্যে তারা এ কথা বলে না।
‘তারা যদি পিকঅ্যাক্স মাউন্টেনে কিছু করতে যায়, তাহলে আমাদের হয়ত সেখানে হামলা চালাতে হবে। তবে আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না’, যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেন, মূল কথা হলো, আমরা ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দিতে পারি না। কারণ তারা সেই অস্ত্র ব্যবহার করবে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, কাতারের সঙ্গে কথা বলেছি—আপনারা জানেন, দেশটির প্রধানমন্ত্রী আজ ওভাল অফিসে ছিলেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের সঙ্গেও কথা বলেছি। তারা আরেকটি হামলা চালানোর পরিবর্তে এভাবেই এগোতে বেশি আগ্রহী। কারণ পরবর্তী হামলাটি হবে প্রথম হামলার তুলনায় প্রায় পাঁচ গুণ বড়।
প্রাসঙ্গিক: