
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে প্রাণ দিচ্ছেন কারা, যা বলছে ফাঁস হওয়া নথি
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২০:৫৯

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে পাঁচ বছর বয়সী এক শিশুসহ অন্তত ১২ জন নিহত এবং আরও কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় রাখাইন রাজ্যের রাজধানী সিত্তওয়ের উত্তর-পূর্বে অবস্থিত পোন্নাগিউন টাউনশিপের 'বিয়ার লা' বাস্তুচ্যুত শিবিরে (আইডিপি ক্যাম্প) এই হামলা চালানো হয়। যুদ্ধবিমান থেকে হঠাৎ বোমা বর্ষণ করা হলে বাঁশের তৈরি ঘরবাড়িগুলো মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়।
হামলায় নিজের মেয়ে, মা ও খালাকে হারানো ২৭ বছর বয়সী দোকানদার চিত সু ওয়াই কান্নায় ভেঙে পড়ে বলেন, 'আমরা কোনো যুদ্ধবিমানের শব্দও শুনতে পাইনি, হঠাৎ করেই বিমানটি এসে বোমা ফেলে চলে যায়। এই ঘটনা আমাদের পরিবারকে পুরোপুরি ভেঙে দিয়েছে।'
উদ্ধার ও জরুরি সেবামূলক সংস্থা 'ফিউসিন ইন খউইন ফাউন্ডেশন'-এর চেয়ারম্যান খাইনে হেইন হেত নিহতের সংখ্যা নিশ্চিত করে জানান, শিবিরটিতে অনেক বাসিন্দা চার বছর ধরে বসবাস করছিলেন। এটি কোনো যুদ্ধক্ষেত্র ছিল না; নিরাপদ ভেবেই মানুষ এখানে আশ্রয় নিয়েছিল।
অন্যদিকে, হামলায় মা, ভাই ও বোনকে হারানো ৪৫ বছর বয়সী টুকটুক চালক অং কিয়াও মিন জানান, তার ১০ বছর বয়সী এক শিশুসহ পরিবারের আরও কয়েকজন সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। শনিবার স্থানীয়রা নিহতদের মরদেহ হলুদ ও লাল রঙের প্লাস্টিকে মুড়িয়ে অস্থায়ী কবরে সমাহিত করেন। তবে এ হামলার বিষয়ে মিয়ানমার সামরিক বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, পাঁচ বছর আগে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণে থাকা রাখাইন রাজ্যটি বর্তমানে জান্তা বাহিনীর অবরোধ ও নিয়মিত বিমান হামলার শিকার হচ্ছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডি-র তথ্যমতে, দেশটিতে গৃহযুদ্ধ শুরুর পর থেকে সব পক্ষের সংঘাতে এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
প্রাসঙ্গিক: