
ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় ৩৫৬০ জনের মৃত্যু: প্রতিবেদন

ইরানের আইনপ্রণেতা মাহমুদ নবাভিয়ান। ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি পরমাণু বোমা তৈরির অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির আইনপ্রণেতা মাহমুদ নবাভিয়ান। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নবাভিয়ান জানান, ইরানের পবিত্র নগরী কোমে একটি সমাবেশে তিনি পরমাণু বোমা তৈরির প্রস্তাবটি উত্থাপন করেছেন। এ সময় উপস্থিত লোকজনের কাছ থেকে প্রস্তাবটির পক্ষে সমর্থনসূচক প্রতিক্রিয়া পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।
ইরানের কয়েকজন আইনপ্রণেতার পক্ষ থেকে দেশটির দীর্ঘদিনের পরমাণু অস্ত্রবিরোধী অবস্থান পুনর্বিবেচনার দাবি জোরালো হওয়ার মধ্যে নবাভিয়ানের এ বক্তব্য সামনে এলো।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক ধর্মীয় ফতোয়ার মাধ্যমে পরমাণু অস্ত্র তৈরি ও ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
তবে গত সেপ্টেম্বরে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি বলেছিলেন, পরমাণু অস্ত্রের বিষয়ে দেশটি এখনও ধর্মীয় ফতোয়া ও বিদ্যমান নীতিতে অটল রয়েছে। তাদের পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আসেনি। তবে ভবিষ্যতে কী ঘটবে, তা তারা জানেন না বলেও মন্তব্য করেন তিনি।
চলমান সংঘাতের মধ্যে পরমাণু নীতি নিয়ে নতুন করে বিতর্কের মধ্যে সর্বোচ্চ নেতার অনুমোদন চেয়ে আইনপ্রণেতার এ আহ্বান দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।