
কালিয়াকৈর-শম্ভুগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু: বিদ্যুৎ সরবরাহে নতুন দিগন্ত

পঞ্চগড়ে কথা বলছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ প্রমাণ করেছে; বিএনপির রাজনীতিই সঠিক এবং বিরোধীরা এখন সঠিক পথে নেই।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পর সময় সংবাদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আজাদ বলেন, সারা দেশের মানুষের নজর ছিল এই নির্বাচনের দিকে। গত আট মাস ধরে ক্ষমতায় থাকা বিএনপি সরকারের অর্জন জনগণ কীভাবে মূল্যায়ন করছে, এই উপনির্বাচন তার একটি বড় বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, নির্বাচনে বিএনপির প্রার্থী ১ লাখ ৩০ হাজারের অধিক ভোটে বিজয়ী হয়েছেন। ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াত ১০ লাখ ভোট পেলেও বর্তমান উপনির্বাচনে তাদের ভোট ৫০ হাজারের বেশি কমে গেছে বলে জানান প্রতিমন্ত্রী।
এ সময় বিরোধীদলের প্রতি সংশোধনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের দুর্ভোগ না বাড়িয়ে; কোনো পরামর্শ থাকলে তা সংসদে এসে সরকারকে জানান।