
নির্বাচনে ভরাডুবির জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৯:৩৮

আগামী জানুয়ারিতে, যখন পাপাস শপথ নেবেন, তখন তিনি মার্কিন সেনেটে নির্বাচিত প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ হিসেবে ইতিহাস গড়বেন। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেতে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস পাপাস। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ হিসেবে সিনেট সদস্য হতে যাচ্ছেন তিনি।
সাবেক সিনেটর জন ই. সুনুনুকে হারিয়ে তার জয় নিশ্চিত হয়েছে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। পাপাস হবেন যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত তৃতীয় এলজিবিটিকিউ+ সদস্য। ২০১৩ সালে উইসকনসিনের সেনেটর ট্যামি বাল্ডউইন, সংসদে নির্বাচিত প্রথম প্রকাশ্যে সমকামী ব্যক্তি হিসেবে ইতিহাস সৃষ্টি করেছিলেন। এছাড়া কার্স্টেন সিনেমা এ পরিচয়ে সিনেটে দায়িত্ব পালন করেছেন।
বিদায়ী ডেমোক্র্যাট সিনেটর জিন শাহিনের ছেড়ে দেয়া আসনটিতে পাপাস ও সুনুনু প্রতিদ্বন্দ্বিতা করেন। পাপাসের জয়ের মধ্য দিয়ে আসনটি ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণেই থাকছে।
আগামী জানুয়ারিতে, যখন পাপাস শপথ নেবেন, তখন তিনি মার্কিন সেনেটে নির্বাচিত প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ হিসেবে ইতিহাস গড়বেন।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর প্রতিবেদনে বলা হয়েছে, এটি হলো পুরানো ও অকার্যকর ব্যবস্থার বিরুদ্ধে টিম নিউ হ্যাম্পশায়ার দলের বিজয়। সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি আরও বলেন, রাজ্যের ভোটারদের জন্য ‘আমি লড়াই করতে প্রস্তুত’।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা। সংবাদমাধ্যম আল জাজিরার সর্বশেষ লাইভ প্রতিবেদন অনুযায়ী, প্রতিনিধি পরিষদ ১২১টি আসন নিশ্চিত করে আরও ৭৬টি আসনে এগিয়ে আছে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীরা। অপরদিকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রার্থীরা ৬৭টি আসন নিশ্চিত করে ৮৬ আসনে এগিয়ে আছে।
এছাড়া উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হচ্ছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হবে। সিনেটের প্রাপ্ত ফলাফলে ৪৫টি আসন নিশ্চিত করে ৭টি আসনে এগিয়ে আছে ডেমোক্র্যাটিক পার্টি। অপরদিকে ৩৬ আসন পেয়ে আরও ৮টিতে এগিয়ে আছে রিপাবলিকানরা। সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৫১টি আসন প্রয়োজন।