
নির্বাচনে ভরাডুবির জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৭:৩৫

নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে পারলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আইন প্রণয়নসংক্রান্ত পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। এরইমধ্যে বেশ কয়েকটি আসনের ফলাফল পাওয়া গেছে। কংগ্রেসের দুই কক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটের প্রাথমিক ফলাফলে বেশ পিছিয়ে রয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি।
সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদ ৩৫টি আসন নিশ্চিত করে ৯০টি আসনে এগিয়ে আছে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীরা। অপরদিকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রার্থীরা ১৫টি আসন নিশ্চিত করে ৭১টি আসনে এগিয়ে আছে।
প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলোতে মঙ্গলবার (৩ নভেম্বর) ভোটগ্রহণ হয়। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতে এখনও ভোটগ্রহণ শেষ হয়নি। তবে যেসব রাজ্যে ভোটগ্রহণ শেষ, সেখানে এখন চলছে গণনা। হাউজ অব রিপ্রেজেন্টেটিভে জয়ের জন্য ২১৮টি আসনের প্রয়োজন।
এছাড়া উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হচ্ছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হবে। সিনেটের প্রাপ্ত ফলাফলে ৪৩টি আসন নিশ্চিত করে ৭টি আসনে এগিয়ে আছে ডেমোক্র্যাটিক পার্টি। অপরদিকে ৩১ আসন পেয়ে ৬টিতে এগিয়ে আছে রিপাবলিকানরা। সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৫১টি আসন প্রয়োজন।
নির্বাচনকে কেন্দ্র করে কিছু রাজ্যে ভোটগ্রহণে বিঘ্ন ঘটার খবর পাওয়া গেছে। এর মধ্যে নর্থ ক্যারোলাইনার ৪টি কাউন্টির ৫টি কেন্দ্রে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হওয়ায় সেখানে সময়সীমা বাড়ানো হয়েছে।
অপরদিকে হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) সেক্রেটারি মার্কওয়েইন মুলিন জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন নির্বাচনের পর ভোট জালিয়াতির বিষয়টি খতিয়ে দেখবে।
নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে পারলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আইন প্রণয়নসংক্রান্ত পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। অন্যদিকে কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়টিও ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ।
বর্তমানে সিনেটে রিপাবলিকানদের ৫৩টি আসন রয়েছে। অন্যদিকে ডেমোক্র্যাট ও তাদের সঙ্গে জোটবদ্ধ স্বতন্ত্র সিনেটরদের আসনসংখ্যা ৪৭টি। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হলে ডেমোক্র্যাটদের আরও চারটি আসন বাড়াতে হবে।
এবারের নির্বাচনে প্রায় ২১ কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে ইতোমধ্যে প্রায় ৫ কোটি ৮০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন। সরাসরি আগাম ভোট এবং ডাকযোগে ব্যালট পাঠানোর মাধ্যমে তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন।