
নারীর নিরাপত্তায় পুরুষ বডিগার্ড, ইসলাম কী বলে?
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১৮:৪৭

দারুল উলুম দেওবন্দ।
এনএফটি ট্রেজার (NFT Treasure) একটি ডিজিটালভিত্তিক বিনিয়োগ ও আয় করার প্ল্যাটফর্ম। এতে ডলারের মাধ্যমে অর্থ জমা দিয়ে প্রতিদিন কার্টুনের মতো ডিজিটাল ছবি কেনাবেচার মাধ্যমে মুনাফা অর্জনের সুযোগ দেওয়া হয়। পাশাপাশি নতুন সদস্য যুক্ত করে একটি নেটওয়ার্ক বা চেইন তৈরি করতে হয়। নির্দিষ্ট পরিমাণ অর্থ অ্যাকাউন্টে রাখা এবং নির্ধারিতসংখ্যক সদস্য যুক্ত করার শর্ত পূরণ হলে অধীনস্থ সদস্যদের কার্যক্রম থেকেও কমিশন পাওয়া যায়।
এ ধরনের প্ল্যাটফর্মে বিনিয়োগ ও কমিশন গ্রহণের শরয়ি বিধান জানতে চেয়ে ভারতের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের দারুল ইফতায় প্রশ্ন করা হলে, এর উভয় পদ্ধতিই নাজায়েজ বলে ফতোয়া দেওয়া হয়।
কার্টুনের ছবি কেনাবেচা ও সদস্য যুক্ত করার মাধ্যমে আয় করার পদ্ধতিতে শরিয়াহর একাধিক আপত্তি রয়েছে বলে ফতোয়া দিয়েছেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুফতিরা।
এনএফটি ট্রেজার (NFT Treasure) নামের ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ করে অর্থ উপার্জন এবং অন্য সদস্যদের যুক্ত করার মাধ্যমে কমিশন গ্রহণ শরিয়াহসম্মত নয় বলে ফতোয়া দিয়েছেন ভারতের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুফতিরা।
প্রতিষ্ঠানটির দারুল ইফতায় এ বিষয়ে জানতে চেয়ে এক ব্যক্তি প্রশ্ন করেন, এনএফটি ট্রেজারে ডলারের মাধ্যমে বিনিয়োগ করতে হয়। এরপর প্রতিদিন কার্টুনের মতো একটি ছবি দেওয়া হয়, যা কিনে সঙ্গে সঙ্গে বিক্রি করতে হয়। এভাবে কিছু মুনাফা পাওয়া যায়। এ পদ্ধতিতে অর্থ উপার্জন বৈধ কি না, তা জানতে চান তিনি।
প্রশ্নে আরও বলা হয়, প্ল্যাটফর্মটিতে সদস্য যুক্ত করার মাধ্যমে একটি চেইন তৈরি করতে হয়। নিজের অধীনে পাঁচ থেকে আটজন সদস্য যুক্ত করার পাশাপাশি অ্যাকাউন্টে ৫০০ ডলার থাকতে হয়। এ শর্ত পূরণ হলে অধীনস্থ সদস্যদের কার্যক্রম থেকেও কমিশন পাওয়া যায়। এ কমিশন গ্রহণ বৈধ কি না, তা জানতে চান ওই ব্যক্তি। পাশাপাশি সদস্য যুক্ত না করে শুধু ছবি কেনাবেচার মাধ্যমে আয় করার বিধানও জানতে চান তিনি।
জবাবে দারুল উলুম দেওবন্দের দারুল ইফতা জানায়, এনএফটি ট্রেজারে উল্লিখিত উভয় পদ্ধতিতে শরিয়াহর একাধিক আপত্তি রয়েছে। এর মধ্যে রয়েছে চুক্তির স্বাভাবিক শর্তের পরিপন্থী শর্ত আরোপ, একাধিক লেনদেনকে পরস্পরের সঙ্গে মিশিয়ে ফেলা এবং কার্টুনের ছবি, যা শরিয়াহর বিধান অনুযায়ী নিষিদ্ধ ছবির অন্তর্ভুক্ত, তা কেনাবেচা করা।
ফতোয়ায় বলা হয়, এসব শরিয়াহগত আপত্তির কারণে এনএফটি ট্রেজারের কোনো পদ্ধতিতে যুক্ত হয়ে বিনিয়োগ করা কিংবা এর মাধ্যমে অর্থ উপার্জন করা বৈধ নয়।
গত ২০ সেপ্টেম্বর ২০২৫ প্রকাশিত ফতোয়াটির নম্বর ৬৩৬২৯৮। এতে স্বাক্ষর করেছেন দারুল উলুম দেওবন্দের দারুল ইফতার মুফতিরা। সূত্র: দারুল উলুম দেওবন্দ, ফতোয়া নম্বর ৬৩৬২৯৮।