
গ্রিন টি নারীদের জন্য কতটা উপকারী জানলে অবাক হবেন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৯:২৫

ভাগ্য সম্পর্কে আগাম ধারণা পেতে একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল। ফাইল ছবি
আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬। জ্যোতিষমাস্ত্র অনুযায়ী, আজ চাঁদ সিংহ রাশিতে গোচর করবে। সকাল ১১টা ৩ মিনিট পর্যন্ত থাকবে কার্তিক কৃষ্ণা দশমী তিথি, তারপর শুরু হবে কার্তিক কৃষ্ণা একাদশী তিথি। এর পাশাপাশি আজ থাকবে ব্রহ্মা যোগ ও ইন্দ্র যোগের প্রভাব।
আসুন এক নজরে জেনে নিই মেষ থেকে মীন ১২ রাশির আজকের ভাগ্য-
১। মেষ: উপযুক্ত সিদ্ধান্ত নেয়ার ফলে কার্যসিদ্ধি হতে পারে। আর্থিক বিনিয়োগ থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে সাফল্য আসবে। বহুমুখী প্রচেষ্টার সুফল পেতে পারেন। কর্মক্ষেত্রের গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আসতে পারে। সন্তানের কোনও সুখবর পেতে পারেন। ব্যবসায় গোলযোগ বাড়তে পারে।
২। বৃষ: অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তির ইঙ্গিত রয়েছে। কোনও বহুজাতিক কোম্পানি থেকে আকস্মিক কর্মপ্রাপ্তির সুযোগ আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফলের ইঙ্গিত রয়েছে। কর্মসূত্রে দূরবর্তী স্থানে যেতে হতে পারে। আইনি জটিলতার সমাধান হতে পারে।
৩। মিথুন: আজ জ্ঞাতিশত্রুতা বাড়তে পারে। উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির সুযোগ আসবে। শিল্পী ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মান বাড়বে। নতুন কোনও আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন। ভ্রমণে গিয়ে বিপদ হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে।
৪। কর্কট: আজ অযথা মানসিক দুশ্চিন্তা হতে পারে। সঠিক পরিকল্পনার অভাবে খরচ বাড়বে। উচ্চ রক্তচাপের শঙ্কা রয়েছে। অসংলগ্ন কথাবার্তা বলায় শত্রুতা বাড়বে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। জমি বা বাড়ি বিক্রির যোগ প্রবল।
৫। সিংহ: কর্মপ্রার্থীরা আয়ের নতুন পথ পেতে পারেন। ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন। দূরে কোথাও ভ্রমণের সুযোগ আসতে পারে। ব্যবসা লাভজনক থাকবে। নতুন বাড়ি কেনার সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষার জন্য দূরবর্তী স্থানে যাত্রা করতে পারেন।
৬। কন্যা: নতুন কোনও কাজের দায়িত্ব পেতে পারেন। অপ্রয়োজনে ব্যয় বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক তিক্ত হতে পারে। ক্রনিক রোগের পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ থেকে বিরত থাকুন। দাম্পত্যে বোঝাপড়া আরও মজবুত হবে।
৭। তুলা: সঠিক পরিকল্পনার পাশাপাশি সতর্ক থেকে আর্থিক বিনিয়োগ করুন। গুপ্ত শত্রুতার শিকার হওয়ায় সমস্যা বাড়বে। চুক্তিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আগুন থেকে সাবধান থাকুন। ব্যবসায় আয় বৃদ্ধির নতুন পথ পেতে পারেন। সম্পত্তি থেকে লাভ পেতে পারেন। কর্মক্ষেত্রে গুপ্তশত্রুতা বাড়বে।
৮। বৃশ্চিক: আজ শরীর-স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। বিয়ের কথাবার্তায় বাধা আসতে পারে। আত্মীয়দের সঙ্গে মতভেদ বাড়তে পারে। কাউকে অর্থ সাহায্য করলে প্রতারিত হতে পারেন। মানসিক উদ্বেগ বাড়তে পারে। রক্তপাত ও অস্ত্রপচারের যোগ রয়েছে।
৯। ধনু: আজ মায়ের স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যের প্রতি প্রত্যাশা রাখলে আঘাত পেতে পারেন। বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্কে জড়ানোর ইঙ্গিত রয়েছে। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। পুরনো ঋণ পরিশোধের সম্ভাবনা থাকবে।
১০। মকর: পেশা পরিবর্তনের যোগ রয়েছে। চুক্তিভিত্তিক কাজের সঙ্গে যুক্তদের উপার্জন বাড়বে। দূর স্থানে ভ্রমণে গিয়ে বিপদে পড়তে পারেন। রোগভোগের চিকিৎসার কারণে অযথা অর্থব্যয় হতে পারে। বিয়ের যোগাযোগে বাধা আসবে। আইনি সমস্যা এড়িয়ে চলুন।
১১। কুম্ভ: আজ পেশা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ঋণ সংক্রান্ত ঝুঁকি না নেওয়াই ভালো। বিশেষ কোনও ব্যক্তির উপর নির্ভরশীলতা বাড়বে। ঝুকিবহুল কাজ এড়িয়ে চলুন। প্রতিবেশীর দ্বারা উপকার পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতভেদ এড়িয়ে চলুন।
১২। মীন: আজ থমকে যাওয়া কাজ পুনরায় চালু হতে পারে। আগুন থেকে সাবধান থাকুন। ব্যবসায় আয় বৃদ্ধির নতুন পথ পেতে পারেন। সম্পত্তি থেকে লাভ পেতে পারেন। কর্মক্ষেত্রে গুপ্তশত্রুতা বাড়বে। প্রেমজীবন শুভ।