
যে ৭ ভুলে আপনার রক্তে শর্করা বাড়ছে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৮:৩০

মেথি ভেজানো পানি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি রয়েছে—ওজন কমানো থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ পর্যন্ত। মেথিতে দ্রবণীয় আঁশসহ বিভিন্ন উপাদান থাকায় এটি স্বাস্থ্যকর খাদ্যতালিকার অংশ হতে পারে। তবে মেথি ভেজানো পানিকে কোনো রোগের ‘প্রাকৃতিক ওষুধ’ বলা ঠিক নয়।
রক্তে শর্করার ওপর প্রভাব থাকতে পারে
মেথি নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে। কিছু সিস্টেমেটিক রিভিউ ও মেটা আ্যানালাইসিস-এ মেথি গ্রহণের সঙ্গে টাইপ-২ ডায়াবেটিসে ফাস্টিং ব্লাড গ্লুকোজ ও HbA1c কমার সম্ভাবনা দেখা গেছে। তবে গবেষণাগুলোর মান, ব্যবহৃত মাত্রা ও প্রস্তুতপ্রণালীতে পার্থক্য রয়েছে।
এনসিসিআইএইচ ও বলছে, মেথি রক্তে শর্করা কমাতে পারে—এমন কিছু গবেষণা থাকলেও ডায়াবেটিস-এর জন্য এর কার্যকারিতা নিশ্চিত করার মতো উচ্চমানের প্রমাণ এখনও যথেষ্ট নয়।
পেটের জন্য কেমন?
মেথির আঁশ হজমে ভূমিকা রাখতে পারে। তবে বেশি পরিমাণে খেলে ডায়রিয়া, বমিভাব বা অন্য হজমের সমস্যা হতে পারে।
ডায়াবেটিসের রোগীদের বিশেষ সতর্কতা
মেথি রক্তে শর্করা কমাতে পারে। তাই ডায়াবেটিসের ওষুধের পাশাপাশি নিয়মিত বেশি পরিমাণ মেথি খেলে কারও কারও ব্লাড সুগার অতিরিক্ত কমে যাওয়ার ঝুঁকি থাকতে পারে। চিকিৎসকের ওষুধ বন্ধ করে মেথির পানি খাওয়া একেবারেই উচিত নয়।
গর্ভাবস্থায়?
খাবারে ব্যবহৃত স্বাভাবিক পরিমাণের চেয়ে বেশি মেথি গর্ভাবস্থায় নিরাপদ নাও হতে পারে। তাই গর্ভবতী নারীদের মেথির পানি বা মেথির সাপ্লিমেন্ট নিয়মিত গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
মেথি ভেজানো পানি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে, কিন্তু এটি ডায়াবেটিস বা অন্য কোনো রোগের বিকল্প চিকিৎসা নয়।