
১৭ অক্টোবর: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১৪:৪৬

পূজার খাবারে জনপ্রিয় নিরামিষ সবজি খিচুড়ি। ফাইল ছবি
বাঙালির শারদীয় পূজা ও উৎসবের অবিচ্ছেদ্য অংশ নানাপদের খাবার। আর খাবারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পূজার ভোগের খিচুড়ি। বাড়িতে আপনিও চাইলে রান্না করতে পারেন সুস্বাদু এ খাবার। দুর্গাপূজার সপ্তমীতে আসুন এক নজরে জেনে নিই, সুস্বাদু খাবারের রেসিপিটি।
প্রয়োজনীয় উপকরণ
গোবিন্দভোগ চাল ২০০ গ্রাম, সোনা মুগ ডাল ২০০ গ্রাম (আগে থেকে শুকনো খোলায় হালকা করে ভেজে নেয়া ভালো), সবজি: পছন্দমতো কেটে নেয়া গাজর, আলু, ফুলকপি, মিষ্টি কুমড়া ও মটরশুঁটি।
ফোড়ন ও মশলা: পাঁচফোড়ন ১/২ চামচ, তেজপাতা ২টি, শুকনো মরিচ ২টি, আদাবাটা ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চামচ, হলুদ গুঁড়া ১ চামচ, কাঁচা মরিচ: ২-৩টি, ঘি ২ চামচ, রান্নার তেল ৩ টেবিল চামচ, স্বাদমতো লবণ ও পরিমাণমতো গরম পানি।
যেভাবে তৈরি করবেন
১. চাল ও ডাল একসাথে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
২. সবজি ভাজা: সসপ্যানে তেল ও ১ চামচ ঘি গরম করে কেটে রাখা সবজিগুলো সামান্য লবণ ও হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নিন।
৩. মশলা কষানো: এবার একই সসপ্যানে ফোড়ন হিসেবে তেজপাতা, শুকনো মরিচ ও পাঁচফোড়ন দিন। সুগন্ধ বের হলে আদাবাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া ও সামান্য জল দিয়ে মশলা ভালোমতো কষিয়ে নিন।
৪. চাল-ডাল মেশানো: এবার ধুয়ে রাখা চাল ও ডাল কষানো মশলার মধ্যে দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট ভাজুন।
৫. গরম পানি ও ভাজা সবজি দেয়া: চাল-ডাল ভাজা হলে তার দ্বিগুণ পরিমাণে গরম পানি এবং আগে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিন। কাঁচা মরিচ ও স্বাদমতো লবণ দিন।
৬. সেদ্ধ করা: পানি ফুটে উঠলে ঢাকনা দিয়ে কম আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন যতক্ষণ না চাল ও ডাল ভালোভাবে সেদ্ধ হয়।
৭. পরিবেশন: নামানোর আগে উপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে ৫ মিনিট দমে রাখুন। গরম গরম সবজি খিচুড়ি লাবড়া, আচার বা সালাদের সাথে পরিবেশন করুন।