
শরীরের যে লক্ষণ বলে দেবে আপনার ক্যানসার হয়েছে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৬:১৪

শারদীয় পূজার মেকআপে ন্যাচারাল লুক উৎসবে আপনাকে অন্যদের থেকে আলাদা আভিজাত্য এনে দেয়। ফাইল ছবি
শারদীয় দুর্গা পূজায় গরমের এ সময়ে ঘোরাঘুরির কথা মাথায় রেখে মেকআপ করা জরুরি। বিউটি এক্সপার্টরা বলছেন, এ সময় মেকআপ যত হালকা হবে তত দীর্ঘস্থায়ী সময়ে লুক থাকবে সতেজ ও প্রাণবন্ত।
দিনের ও রাতের লুক মাথায় রেখে পূজার মেকআপ করার ক্ষেত্রে আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ টিপস-
১. বেজ মেকআপ: মেকআপ করার আগে অবশ্যই স্কিন প্রিপারেশন হিসেবে মুখ ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে একটি ভালো মানের ময়েশ্চারাইজার লাগান। সকালে মেকআপ নিলে ভারী ফাউন্ডেশন না পরে BB ক্রিম, CC ক্রিম বা হালকা কভারেজের লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। আর মেকআপ রাতে হলে এপ্লাই করুন অরেঞ্জ ও ব্রাইট প্রাইমার এবং প্যানকেক। সবশেষে অতিরিক্ত ঘাম ও তেলতেলেভাব এড়াতে ট্রান্সলুসেন্ট পাউডার বা কম্প্যাক্ট পাউডার দিয়ে বেইজ সেট করে নিন।
২ ব্লাশ, হাইলাইটার ও কন্ট্যুর: মুখের আকৃতি বড় হলে গালের হাড় সংকুচিত দেখাতে হালকা কন্ট্যুর করতে পারেন। তবে মুখের আকৃতি ছোট হলে কন্ট্যুর না করে গোলাপি বা পিচ রঙের ব্লাশ ব্যবহার করে গালে সতেজ আভা আনুন। সবশেষে নাকের ডগায়, চিকবোন এবং কপালে একটু হাইলাইটার লাগিয়ে গ্লোয়িং লুক তৈরি করুন।
৩. আই মেকআপ: সকালে চোখের সাজে হালকা ব্রাউন বা পিচ শেডের আইশ্যাডো, সরু করে আইলাইনার এবং মাসকারা দিলেই সুন্দর ও সতেজ লাগবে। রাতের সাজে চোখে গোল্ডেন আইশ্যাডো ব্যবহার করে কাজলে দিয়ে ভারী আইলান টানুন। ন্যাচারাল গর্জিয়াস লুক ক্রিয়েট করতে কালো আইশ্যাডো দিয়ে আইব্রো হালকাভাবে শেপ করে নিন।
৪. লিপস্টিক: গরমের এ সময় পূজার সকালের সাজে ঠোঁটে নিউড, পিচ, সফট পিংক বা হালকা ব্রাউন শেডের ম্যাট লিপস্টিক ভালো মানায়। রাতের সাজে গর্জিয়াস লুক আনতে ডিপ পিচ, অরেঞ্জ লিপস্টিক উৎসবমুখর ভাবের সাথে দারুণ মানিয়ে যায়।
৫. চুল: শারদীয় পূজার সাজে গরমের এ সময় পোশাকের সাথে মানানসই চুল বেঁধে নিতে পারেন। তবে উৎসবের পূর্ণ আমেজ আনতে খোলা চুল রাখতে পারে। লম্বা চুলের লুক আনতে ফলস হেয়ার ব্যবহার করতে পারেন। সাজে নতুনত্ব আনতে শাড়ির সঙ্গে মানানসই কার্ল হেয়ারস্টাইল করতে পারেন।
শারদীয় সাজের ফিনিশিং ধাপে কপালে ছোট টিপ ও মানানসই গহনা পূর্ণতা এনে দেবে।