
তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কোন কোন জায়গা সবচেয়ে নিরাপদ? গবেষণায় উঠে আসা ৫টি দেশ সম্পর্কে জেনে নিন

ব্লাস্টের আইনগত সহায়তা ক্যাম্পে কথা বলছেন অতিথিরা
রাজধানীর কড়াইলবাসীর মধ্যে বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে সচেতনতা বাড়াতে আইনগত সহায়তা ক্যাম্প আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
বনানীর কড়াইল এরশাদ মাঠে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী চলে এই ক্যাম্প। এ সময় বাল্যবিবাহের শাস্তি ও প্রতিকার এবং ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পাশাপাশি, মেয়েদের শিক্ষার গুরুত্ব তুলে ধরে লিঙ্গভিত্তিক সহিংসতা, প্রযুক্তি-সহায়ক লিঙ্গভিত্তিক সহিংসতা ও পারিবারিক সহিংসতা প্রতিরোধের মতো বিষয়গুলোকেও যথাযথ গুরুত্ব দিয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভসের সহযোগিতায় ব্লাস্টের ন্যায় (নার্চারিং অ্যাক্সেস টু জাস্টিস ফর উইমেন ইন মার্জিনালাইজড কমিউনিটিজ) প্রকল্পের আওতায় দিনব্যাপী আইনগত সহায়তা ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে কড়াইল এলাকার তরুণ স্বেচ্ছাসেবী, স্থানীয় নেতৃবৃন্দ এবং ব্লাস্টের প্যারালিগ্যালরা উপস্থিত ছিলেন।
কড়াইলে ব্লাস্টের আইনগত সহায়তা ক্যাম্পে কানাডা হাইকমিশনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে যোগ দেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। এছাড়া, ব্লাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক (প্রোগ্রাম) মো. মোস্তফা জামিল, পরিচালক (লিগ্যাল) মো. বরকত আলী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রাসঙ্গিক: