
বরিশালে যুবদলের তিন ইউনিটের আংশিক কমিটি ঘোষণা
রাজনীতি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৮:৩

দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে এবং অভিন্ন পানির ন্যায্য হিস্যা আদায়ে সব দলকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি সংগৃহীত
দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে জিয়াউর রহমান ভিত্তি গড়ে গেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সব দল ও মতকে সঙ্গে নিয়ে এবার এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সোমবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, জিয়াউর রহমানের রাজনীতি যদি বিএনপি ছেড়ে দেয় তাহলে নদীর ন্যায্য হিস্যা নিয়ে ভারতের সঙ্গে ডিল করতে পারবে না। বাংলাদেশের জাতীয় আজাদির প্রশ্নে জিয়াউর রহমান ভিত্তি গড়ে গেছেন, এটাই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই।
দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক দল আমরা কেউ কারো শত্রু নই। আধিপত্যবাদের প্রশ্নে বাংলাদেশ একাকার হয়ে লাল সবুজের পতাকায় মিশে গেছে। এখানে কোনো দল নেই, দল একটাই বাংলাদেশ এবং শহীদ জিয়ার সেই রাজনৈতিক ক্যানভাস।
প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে ফুয়াদ বলেন, ফাইনাল কথা হচ্ছে বিএনপির চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে আহবান করছি- সংসদে, সংসদের বাইরে সকল রাজনৈতিক দলকে একতাবদ্ধ করেন। দিল্লির প্রশ্নে, অভিন্ন নদীর পানির প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে সরকারি দল হোক বিরোধী দল হোক, বাংলাদেশের জাতিসত্তার নতুন রাজনীতি দিল্লিকে চ্যালেঞ্জ করতে পারবে। আমাদেরকে ছোট এবং দুর্বল মনে করার কোনো বাস্তবতায় আমরা আর বাস করছি না।
অভিন্ন নদীর পানির হিস্যা আদায়ে কমিশন গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারকে একটা কমিশন করতে হবে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে। প্রথমে আমাদের কি কি ক্ষতি হয়েছে তা নিরূপণ করতে হবে। তাই জাতীয় কমিশন করা খুব জরুরি হয়ে গেছে। এটা এখন মেজর রেসপনসিবিলিটি। আমরা যারা রাজনীতি করছি, বিএনপি থেকে শুরু করে সব দল, একজন আরেকজনের সমালোচনা করি এবং সমালোচনা করবো। কিন্তু অধিকার আদায়ের প্রশ্নে আমাদের এক হতে হবে।
তিনি নদীর পানি না পাওয়ার পরিবেশগত ক্ষতি তুলে ধরে বলেন, ঢাকার আশিটা বস্তির অধিকাংশ মানুষ হচ্ছে নদী ভাঙন এলাকার। আমার কৃষক এখন শস্য ফলাতে পারছে না, ঢাকায় এসে তাকে রিকশা চালাতে হচ্ছে।
ভারতের অন্যায় আচরণ আন্তর্জাতিক অঙ্গণে তুলে ধরার পরামর্শ দিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমাদের একটা হিস্টোরিক অপরচুনিটি আসছে। আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের চেয়ারম্যান। জাতিসংঘের বিদায়ী মহসচিব এবং আসন্ন মহাসচিব এই পলিটিক্সটা, যদি বাংলাদেশ ভালোভাবে করতে পারে, আন্তর্জাতিক মহলেও বাংলাদেশ ভারতকে আন্তর্জাতিক প্রেশার দিয়ে কাজ করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।