
আইনানুযায়ী কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৮:৫৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘পাসপোর্ট এনআইডি করে লাভ নেই, কোনো ডাকাত সন্ত্রাসী ও শিশু হত্যাকারীকে পাসপোর্ট-এনআইডি দেবে না সরকার।’
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) আয়োজিত এক অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বিভিন্ন গলি আর মোড় থেকে ককটেলের আওয়াজ পাওয়া যাচ্ছে। ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে শেখ হাসিনার দেশে ফেরার দিবাস্বপ্ন সফল হবে না।’
তিনি আরও বলেন, ‘পাচারের টাকায় পটকা ফাটিয়ে শেখ হাসিনা তার আশ্রয়দাতাকে (মোদী) নিয়ে বাংলাদেশে ফেরার পায়তারা করছেন। এটা পাচারের টাকার আস্ফালন।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘গুম খুন গুপ্তহত্যা আর মধ্যরাতের ভোটের মাধ্যমে আজীবনের জন্য সম্রাজ্ঞী হতে চেয়েছিলেন শেখ হাসিনা। উনার পাসপোর্ট এনআইডি করে লাভ নেই, কোনো হত্যাকারীকে পাসপোর্ট এনআইডি দেবে না সরকার।’
রিজভী বলেন,‘ শেখ হাসিনা হয়তো জুলাই গণ-অভ্যুত্থানের কথা ভুলে গেছেন, কিন্তু দেশের মানুষ তা ভুলবে না। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধসহ তরুণদের আত্মত্যাগ মানুষ মনে রাখবে। প্রধামমন্ত্রী যেভাবে গুম করেছে, হেলিকপ্টার থেকে যেভাবে গুলি করেছে, গুলি করে হত্যা করেছে শিশুকে। তাদের আত্মা ঘুরে ঘুরে কাঁদবে, আর শেখ হাসিনা উনি এখানে চলে আসবেন? আর উনাকে ঢোল-ঢাক পিটিয়ে, তাকে সংবর্ধনা দিয়ে তাকে নামিয়ে নিয়ে আনতে হবে – এটা তিনি মনে করেছেন?’
প্রাসঙ্গিক: