
দেশে এলে ফিটফাট হয়ে আসতে হবে, এত সহজ নয়: প্রতিমন্ত্রী টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৬:৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
একজন হত্যাকারী (শেখ হাসিনা) হিন্দুস্তান থেকে ফেরার আওয়াজ দিচ্ছেন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী হুঁশিয়ারি করে বলেছেন, প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা দলের আয়োজনে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনা জনগণের কাছে স্বাধীনতার চেতনা বিক্রি করে, দিল্লীর কাছে কৃতদাস হয়ে যেতেন। মাশরাফি বলেছিলেন, শেখ হাসিনা না থাকলে নড়াইল থাকবে না। নড়াইল কি নেই এখন?
তিনি আরও বলেন, শেখ হাসিনা চামচা-তাবেদার দিয়ে ক্ষমতা দখলে রাখতে চেয়েছেন। কিন্তু তিনি জনগণের শক্তি মাপতে ভুল করেছেন। এ কারণেই তার লজ্জাজনক পতন হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সব ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণ প্রতিবারই তাদের স্বাধীনতা ও অধিকার রক্ষা করেছে। ফ্যাসিবাদের দোসরদের সব অপচেষ্টা রুখে দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।