
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন জনগণ মেনে নেবে না: জামায়াত আমির
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৬:২১

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন আগামী দিনের নির্বাচনগুলোতে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন সামনে এনেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত নির্বাচন কমিশনে যেসব অভিযোগ দেয়া হয়েছে তার একটিরও সুরাহা করা হয়নি৷’
তিনি আরও বলেন, ‘কেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেয়া হয়েছে। সংখ্যালঘু ভোটারদের সরকারি দলের প্রার্থীর পক্ষ থেকে হুমকি দেয়া হয়েছে।’
বিএনপির নেতাকর্মীরা ভোটারদের মানসিক চাপ প্রয়োগ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
তিনি আরও বলেন, ‘নির্বাচনের ফলাফল আগেই নির্ধারণের চেষ্টা করেছে প্রশাসন। ভোটগ্রহণ সুষ্ঠু করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঠাকুরগাঁওয়ের ভোট আগামীর নির্বাচনগুলোতে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন সামনে এনেছে৷’
এর আগে সকাল ৮টায় ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্রে ভোটগ্রণ অনুষ্ঠিত হয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে এ আসনে উপ-নির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।