
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
রাজনীতি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৭:১৪

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর ফাইল ছবি
গণহত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার সব ষড়যন্ত্র প্রতিহত করতে জাতীয়তাবাদী দল ও গণতন্ত্রকামী মানুষ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সব ধরনের অরাজকতার বিরুদ্ধে দেশের গণতান্ত্রিক মানুষ ঐক্যবদ্ধ।
সারাদেশে চলমান নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শাহবাগে বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
পরে শাহবাগ থেকে শুরু হওয়া মিছিলে অংশ নেন বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে রিজভী বলেন, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ করে দেশে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা সফল হবে না। গোপনে থেকে টাকার বিনিময়ে গাড়িতে আগুন দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারকে কলঙ্কিত করা যাবে না।
প্রাসঙ্গিক: