
রোহিঙ্গাদের কষ্টের রাতের অবসান হোক: জামায়াত আমির
রাজনীতি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ২১:৩৯

এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন আখতার হোসেন
আওয়ামী লীগকে একটি স্বতন্ত্র সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, তারা এনসিপি এবং জুলাইয়ের পক্ষের শক্তিকে টার্গেট হিসেবে নিয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, সন্ত্রাসবিরোধী যে কোনো ঐক্যে থাকবে এনসিপি। প্রধানমন্ত্রী যে ঐক্যের কথা বলেছেন তা ইতিবাচকভাবে দেখি। তবে গণহত্যার বিচার, সংস্কার, গণভোট এবং ঐক্যের ধারাবাহিকতার বিষয়ে সরকারের কাছ থেকে আরও পরিষ্কার বক্তব্য চাই।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের মতো কার্যক্রম করছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে আখতার বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে গণহত্যার দায়ে বিচার এবং নিষিদ্ধ করতে হবে। সুযোগ থাকা সত্ত্বেও সরকার আওয়ামী সন্ত্রাস যথাযথভাবে মোকাবিলা করেনি।
তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ডিসেম্বর পর্যন্ত রাজপথে কর্মসূচি পালন করবে এনসিপি।
প্রাসঙ্গিক: