
ঋণ থেকে মুক্তি পেতে যে আমল অত্যন্ত কার্যকরী
ধর্ম
মুফতি জাকারিয়া হারুন
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৩:৪২

পবিত্র রওজা শরিফ। ছবি: সংগৃহীত
মদিনার মসজিদে নববিতে অবস্থিত পবিত্র রওজা শরিফ (রিয়াজুল জান্নাহ) জিয়ারতের নতুন সময়সূচি ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ। নতুন সূচিতে পুরুষ ও নারীদের জন্য পৃথক সময় নির্ধারণের পাশাপাশি প্রবেশের ক্ষেত্রে অনুমতিপত্র সংগ্রহের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।
সম্প্রতি মসজিদে নববির পরিচালনা ও তত্ত্বাবধান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সময়সূচি প্রকাশ করে।
নতুন নিয়ম অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার পুরুষরা রাত ২টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এবং সকাল ১১টা ২০ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত রওজা শরিফ জিয়ারত করতে পারবেন। শুক্রবার এ সময় নির্ধারণ করা হয়েছে রাত ২টা থেকে ফজর পর্যন্ত এবং সকাল ৯টা থেকে এশা পর্যন্ত।
অন্যদিকে, শনিবার থেকে বৃহস্পতিবার নারীরা ফজরের নামাজের পর থেকে সকাল ১১টা পর্যন্ত এবং এশার নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত জিয়ারত করতে পারবেন। শুক্রবার নারীদের জন্য ফজরের পর থেকে সকাল ৯টা পর্যন্ত এবং এশার পর থেকে রাত ২টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
রওজা জিয়ারতে অনুমতি নিতে হবে নুসুক অ্যাপে
রওজা শরিফে প্রবেশের জন্য দর্শনার্থীদের নুসুক (Nusuk) অ্যাপের মাধ্যমে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি ৩৬৫ দিনে একবার অনুমতিপত্র নেয়া যাবে।
তবে মসজিদে নববির আশপাশে অবস্থানরত ব্যক্তিদের জন্য ভৌগোলিক অবস্থান যাচাইয়ের মাধ্যমে তাৎক্ষণিক প্রবেশের সুযোগও রাখা হয়েছে। এ ক্ষেত্রেও ৩৬৫ দিনের অনুমতিপত্রসংক্রান্ত নিয়ম প্রযোজ্য হবে।
এ ছাড়া বয়স্ক ও চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য হুইলচেয়ার ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। তবে এ ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।