
গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ
ধর্ম
ধর্ম ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৯:৪৮

সাভারের আশুলিয়ার পলাশবাড়ী বনবিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসবের মুহূর্ত। ছবি সময় সংবাদ
বৌদ্ধ ধর্মের অনুসারীদের অন্যতম শ্রেষ্ঠ ও পবিত্র ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাভারের বনবিহারে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মের বৃহৎ ধর্মীয় উৎসবটি।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে সাভারের আশুলিয়ার পলাশবাড়ী বনবিহারে বৌদ্ধ ধর্মীয় গুরুদের প্রার্থনা ও অর্চনার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী ২২তম কঠিন চীবর দান উৎসব। সকাল থেকেই রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বনবিহারে অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। ধর্মীয় আচার-অনুষ্ঠান আর উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো বনবিহার প্রাঙ্গণ।
আয়োজকদের দাবি, বর্তমান সরকারের সময়ে এত বড় পরিসরে এই উৎসব উদযাপন ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
সকালে প্রার্থনা ও ধর্মীয় অর্চনা শেষে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা ও ধর্মীয় উপদেশ প্রদান। এ সময় বৌদ্ধ ধর্মীয় গুরুদের বক্তব্যে উঠে আসে মানবকল্যাণ, ত্যাগ, সংযম, শান্তি ও সম্প্রীতির বার্তা।
কঠিন চীবর দানের প্রচলিত রীতি অনুযায়ী, বৌদ্ধ ধর্মের অনুসারীরা সারা বছর জুড়ে দান করলেও কঠিন চীবর দান তাদের কাছে সবচেয়ে পবিত্র দান। এ দানে অংশ নিতে ভক্তরা বর্ষাবাস বা তিন মাসের বর্ষাব্রত সমাপ্ত করেন। তারপর এ অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুসংঘকে দান করেন চীবর (পরধেয় বস্ত্র)।
বৌদ্ধ ভিক্ষুসংঘকে চীবর দান করার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে তুলা থেকে সুতা তৈরি এবং সেই সুতা দিয়ে কাপড় বুনে চীবর প্রস্তুত করা হয়। পরে তা ধর্মীয় গুরুদের হাতে দান করা হয়। এই বিশেষ দানের মধ্য দিয়েই পূর্ণতা পায় উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আনুষ্ঠানিকতা।
আজ বিকেলে ধর্মীয় এ উৎসবের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য ও পার্বত্য বিষয়ক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা।
এ সময় কঠিন চীবর দান উৎসব সুন্দরভাবে উদযাপনে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন,
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বজায় রাখতে বর্তমান সরকারের আন্তরিকতা রয়েছে। এমন পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন অসাম্প্রদায়িক বাংলাদেশের ইতিবাচক দৃষ্টান্ত।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের ওপর গুরুত্ব দিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্যান্য অতিথিরাও। তাদের মধ্যে ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন-সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান ডা. স্বপন কুমার চাকমা এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রী সুভাষ চাকমা।
দিনব্যাপী ধর্মীয় আনুষ্ঠানিকতা ও চীবর দান শেষে সন্ধ্যায় ধর্মীয় গুরুদের বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এবারের কঠিন চীবর দান উৎসবের। ধর্মীয় এ উৎসব যেন আবারও স্মরণ করিয়ে দিল—শান্তি, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধই পারে সব ধর্মের মানুষকে একই বন্ধনে আবদ্ধ করতে।
প্রাসঙ্গিক: