
কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের শিকার হলে বুঝবেন যেভাবে
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৬:১৬

মাওলানা সায়্যিদ মাসউদ আসআদ মাদানি
ভারতের বিশিষ্ট আলেম, জমিয়তে উলামায়ে হিন্দের সাবেক সভাপতি, আমিরুল হিন্দ ও আওলাদে রাসুল (সা.) মাওলানা সায়্যিদ আসআদ মাদানী (রহ.)-এর সুযোগ্য সাহেবজাদা মাওলানা সায়্যিদ মাসউদ আসআদ মাদানী (হাফি.) এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসছেন।
ভারতের উত্তরাখণ্ড প্রদেশের সাবেক মন্ত্রী মাওলানা সায়্যিদ মাসউদ আসআদ মাদানী (হাফি.) উপমহাদেশের প্রখ্যাত ইসলামী মনীষী ফিদায়ে মিল্লাত মাওলানা সায়্যিদ আসআদ মাদানী (রহ.)-এর সন্তান। তিনি ভারতের ধর্মীয় ও সামাজিক অঙ্গনে পরিচিত ব্যক্তিত্ব।
তার বাংলাদেশ সফরকে ঘিরে দেশের আলেম-উলামা ও ধর্মীয় অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। এক সপ্তাহের এই সফরে তিনি দেশের বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব, আলেম-উলামা ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।
মাওলানা সায়্যিদ মাসউদ আসআদ মাদানী (হাফি.)-এর পিতা মাওলানা সায়্যিদ আসআদ মাদানী (রহ.) ছিলেন উপমহাদেশের অন্যতম প্রভাবশালী ইসলামী মনীষী। তিনি জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আমিরুল হিন্দ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর দ্বীনি, সামাজিক ও সাংগঠনিক অবদান উপমহাদেশের ইসলামী অঙ্গনে বিশেষভাবে স্মরণীয়।
এ ছাড়া মাওলানা সায়্যিদ মাসউদ আসআদ মাদানী (হাফি.)-এর দাদা মাওলানা সায়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.) ছিলেন বৃটিশবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক এবং শায়খুল আরব ওয়াল আজম হিসেবে পরিচিত প্রখ্যাত ইসলামী মনীষী।
ধর্মীয় অঙ্গনের পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও দায়িত্ব পালন করেছেন মাওলানা সায়্যিদ মাসউদ আসআদ মাদানী (হাফি.)। তিনি ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের উত্তরাখণ্ড রাজ্য সরকারের মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করেন।
তার এই বাংলাদেশ সফর দুই দেশের আলেম-উলামা ও ধর্মীয় অঙ্গনের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও মতবিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।