
রান তাড়ায় কোহলির নতুন বিশ্বরেকর্ড
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯:১৬

টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। ছবি: রয়টার্স
টেনিস কোর্টের সাফল্যের পর এবার ফুটবল ক্লাবের নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত হতে যাচ্ছেন রাফায়েল নাদাল। নিজের প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদের সদস্য হতে যাচ্ছেন স্পেনের এই টেনিস কিংবদন্তি।
বুধবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ সভায় নাদালকে পরিচালক হিসেবে নিয়োগের প্রস্তাব তোলা হবে। সেখানে ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত হবে বিষয়টি।
ছোটবেলা থেকেই রিয়াল মাদ্রিদের সমর্থক নাদাল। বিভিন্ন সময়ে ক্লাবটির সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়েছে। গত গ্রীষ্মে ক্লাবের নির্বাচনে তার অংশ নেয়ার গুঞ্জনও ছড়িয়েছিল। তবে তখন সেই খবর অস্বীকার করে বিবৃতি দিয়েছিলেন তিনি।
এবার অবশ্য ক্লাবের পরিচালনা পর্ষদে জায়গা পেতে যাচ্ছেন ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের বোর্ডে যুক্ত হলে টেনিসের বাইরে ফুটবল প্রশাসনেও নতুন অভিজ্ঞতা হবে নাদালের।