
মারা গেছেন রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক হারুনুর রশীদ
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৩

আগামী বছর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৭ বছর পর আগামী বছর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। সফরে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলার কথা থাকলেও ম্যাচের সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটির আগে আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি টেস্ট খেলবে টাইগাররা।
ম্যাচটি অনুষ্ঠিত হবে চেমসফোর্ডে। কাউন্টি দল এসেক্সের এই মাঠে ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল আয়ারল্যান্ড। তবে এখন পর্যন্ত সেখানে কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
দুটি টেস্টের আগে তিন বা চার দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। ফলে ইংল্যান্ড সফরটি বেশ দীর্ঘ হতে যাচ্ছে।
প্রথমে শুধু লর্ডস টেস্টের আমন্ত্রণ জানিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সফরে ওয়ানডে যোগ করার চেষ্টা করেও সফল হয়নি বিসিবি। পরে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার মাধ্যমে বাড়তি টেস্টটি নিশ্চিত হয়।
এদিকে সবশেষ ২০১০ সালে ইংল্যান্ড সফরে টেস্ট খেলেছিল বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারিতে আবার বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড।
প্রাসঙ্গিক: