
মারা গেছেন রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক হারুনুর রশীদ
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৩:৯

মুশফিক প্রথম বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন। ছবি: এএফপি
জোমেল ওয়ারিক্যানের ডেলিভারিটি মিডঅনে পাঠিয়ে একটি সিঙ্গেল নিলেন মুশফিকুর রহিম। ইনিংসে এটা ছিল তার নবম রান।
কেউ যদি ভাবেন, একটি সিঙ্গেলই তো! এটার আবার এমন বিবরণ দেওয়ার কী আছে, তাহলে ভুল করবেন। রানটি মুশফিকের জন্য আর দশটি সিঙ্গেলের মতো নয়। এটা তার জন্য অত্যন্ত স্পেশাল। এই সিঙ্গেলের মাধ্যমে টেস্ট ক্যারিয়ারে ৭ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন তিনি। ১০৭ ম্যাচে তার ৭ হাজার রান এসেছে ৩৯-এর বেশি গড়ে।
মুশফিক প্রথম বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন। দ্বিতীয় স্থানে থাকা মুমিনুল হকের চেয়ে অনেকটা দূরত্বে অবস্থান করছেন তিনি। মুমিনুল ৮২ ম্যাচে ৩৭.৫৩ গড়ে করেছেন ৫ হাজার ২৯৩ রান।
মুশফিক এখন ডন ব্রাডম্যান, সনাৎ জয়াসুরিয়া, লেন হুটন, দিলীপ ভেঙ্গসরকার, ব্রেন্ডন ম্যাককলাম, মাইক হাসি ও মোহাম্মদ আজহারউদ্দিনের চেয়েও এগিয়ে। এদের মধ্যে ডন ব্রাডম্যান ৬৯৯৬, জয়াসুরিয়া ৬৯৭৩, হুটন ৬৯৭১, দিলীপ ৬৮৬৮, ম্যাককলাম ৬৪৫৩, হাসি ৬২৩৫ ও আজহারউদ্দিন ৬২১৫ রান করেছেন।
রানের হিসাবে চূড়ায় উঠা মুশফিক সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির দিক দিয়েও বাংলাদেশিদের মধ্যে শীর্ষে। ১৪টি সেঞ্চুরি করেছেন তিনি, ডাবল সেঞ্চুরির সংখ্যা ৩টি। মুমিনুল ১৩ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে।
প্রাসঙ্গিক: